Periods During Vacation: ঘুরতে গিয়ে হঠাৎ পিরিয়ডস! ব্যথাকে বলুন টা টা, বিন্দাস থাকুন এসব কায়দায় – Bengali News | How deal withe periods pain during Durga Puja Vacation 2025
বিশেষজ্ঞদের পরামর্শ, যাত্রার আগে যথেষ্ট পরিমাণ স্যানিটারি সামগ্রী যেমন—প্যাড, ট্যাম্পন বা মেনস্ট্রুয়াল কাপ সঙ্গে রেখে দিন। যাঁরা সাঁতার কাটার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ট্যাম্পন বা মেনস্ট্রুয়াল কাপ বিশেষভাবে প্রয়োজনীয়। এছাড়া শরীর আর্দ্র রাখা খুবই জরুরি। তাই পর্যাপ্ত জল খেলে শুধু ফোলাভাব কমে না, বরং পেট ব্যথাও কিছুটা হালকা হয়। বিশেষ করে গরম জল পেটের পেশি শিথিল করে, এতে আরাম বোধ হয়।