Pujoy Pulse 2025: কোথায় মিলবে পালস-ক্যান্টারের দেখা? বাঁকুড়া-বহরমপুরবাসীর জন্য রইল ঠিকানা - Bengali News | Pujoy Pulse Car Display Tours Bankura & Berhampore – See It Live! - 24 Ghanta Bangla News
Home

Pujoy Pulse 2025: কোথায় মিলবে পালস-ক্যান্টারের দেখা? বাঁকুড়া-বহরমপুরবাসীর জন্য রইল ঠিকানা – Bengali News | Pujoy Pulse Car Display Tours Bankura & Berhampore – See It Live!

Spread the love

পুজোয় পালস-র ক্যান্টারImage Credit: নিজস্ব চিত্র

বাঁকুড়া ও বহরমপুর: জেলায় জেলায় ঘুরছে পুজোয় পালসের ক্যান্টার। টানা দু’বছরের সাফল্যকে সঙ্গী করে তৃতীয় বছরের জন্য আবার পুজোর আবেগে বাঙালির সঙ্গে তাল মেলাতে নেমে পড়েছে পালস। গত দিন দু’য়েক ধরে বাঁকুড়া ও বহরমপুরের নানা জায়গায় ঘুরছেন পুজোয় পালস-র ক্যান্টার। সোমবারও থাকবে সেখানেই।

কীভাবে দেখা পুজোয় পালসের ক্যান্টারের?

বাঁকুড়াবাসী দু’টি জায়গায় পুজোয় পালস-র ক্যান্টারের দেখা পেতে পারেন। একটি বাঁকুড়া গোবিন্দ নগর বাসস্ট্যান্ড। অন্যটি, কাটজুরিডাঙ্গায়। পালসের তরফে জানা গিয়েছে, বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত গোবিন্দ নগর বাসস্ট্যান্ডে থাকবে পুজোয় পালস-র ক্যান্টার। তারপর তা সোজা চলে যাবে কাটজুরিডাঙ্গায়। সেখানে থাকবে বিকাল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত।

এই সময়কালে স্থানীয়রা যোগ দিতে পারবেন পুজোয় পালস-র ‘উৎসবে’, চেখে দেখবেন তাদের তৈরি ‘ছোটবেলার স্বাদ’। তবে এই আনন্দ যে শুধু বাঁকুড়াবাসীর জন্যই সীমিত থাকছে এমনটা একেবারেই নয়। বাঁকুড়ার পাশাপাশি, বহরমপুরেও দেখা মিলবে পুজোয় পালস-র ক্যান্টারের। সোমবার বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের সামনে থাকবে পালস-র ক্যান্টার। ওই এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত থাকবে ক্যান্টার। তারপর তা চলে যাবে, গিরিজা মোড়ে। সেখানে থাকবে বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *