Asia cup 2025 IND vs PAK Live Score: জিতলেই সুপার ফোর, ভারত-পাকিস্তান ম্যাচের যাবতীয় তথ্য… – Bengali News | Asia cup 2025 IND vs PAK Live Score today match scorecard India vs Pakistan Match 6 In Bengali
দুবাইয়ে ধুন্ধুমার রবিবার! এমনটা বলাই যায়। এশিয়া কাপে আজ বহুপ্রতিক্ষীত ভারত-পাকিস্তান ম্যাচ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে শেষ বার দু-দল মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে। আগামী বছর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup)। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। এশিয়া কাপ অভিযান শুরু করেছে আরব আমির শাহির বিরুদ্ধে বিশাল জয় দিয়ে। অন্য দিকে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও প্রথম ম্যাচে জিতেছে। আজ ভারত ও পাকিস্তানর (IND vs PAK) মধ্যে যে জিতবে তাদের সুপার ফোর নিশ্চিত। গত ম্যাচে ভারতীয় ব্যাটিং সেই অর্থে কোনও পরীক্ষার সামনে পড়েনি। পাকিস্তানের বোলিং লাইন আপ ভালো। সেই নিরিখে বলা যায়, ভারতীয় ব্যাটিং বনাম পাক বোলিং। মিশন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।