Rain Forecast: আবার বৃষ্টির অ্যালার্ট জারি, রবিবারের পর সোমবারেও ভাসবে দক্ষিণের এই জেলাগুলি - Bengali News | West Bengal and Kolkata Weather Report for 14th September, alert of heavy rain in these districts - 24 Ghanta Bangla News
Home

Rain Forecast: আবার বৃষ্টির অ্যালার্ট জারি, রবিবারের পর সোমবারেও ভাসবে দক্ষিণের এই জেলাগুলি – Bengali News | West Bengal and Kolkata Weather Report for 14th September, alert of heavy rain in these districts

Spread the love

কলকাতা: চলে যেতে যেতেও নিজের রূপ বুঝিয়ে দিয়ে যাচ্ছে বর্ষা। সময়ের আগে প্রবেশ করেছিল, বিদায়ও নিচ্ছে সময়ের আগেই। সময়ের তিন দিন আগেই বর্ষা-বিদায় শুরু। বিদায় নিচ্ছে মৌসুমী বায়ু। পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিচ্ছে সেই মৌসুমী বায়ু। ২-৩ দিনে পঞ্জাব-গুজরাত থেকেও বিদায় নেবে বর্ষা। তবে বাংলায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির জোরাল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ-কাল দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার সকালে ঝলমলে আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের মুখ ভার হতে শুরু করে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝমঝম করে নামে বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হয়।

আজ রবিবার শুধুমাত্র কলকাতা নয়, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু রবিবার নয়, সোমবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

কলকাতায় রবিবার থেকে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *