PM Narendra Modi: ‘হিংসা গ্রাস করে নিয়েছিল, উন্নয়নের জন্য শান্তি দরকার’, মণিপুরবাসীকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর – Bengali News | PM Narendra Modi Visits Violence Hit Manipur after 2 Years, Salutes its People, Says Peace Required for Progress
মণিপুরে প্রধানমন্ত্রী মোদী।Image Credit: PTI
ইম্ফল: ২ বছর ধরে হিংসার আগুনে জ্বলেছে মণিপুর। বর্তমানে পরিস্থিতি শান্ত। রাষ্ট্রপতির শাসন চলছে মণিপুরে। আজ সেখানেই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইম্ফলে নেমে সড়কপথে চুড়াচাঁদপুর পিস গ্রাউন্ডে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। সেখানে ঘরছাড়া মানুষদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন-
- ৭ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। এই প্রকল্পগুলি মণিপুরবাসীর জীবনকে আরও উন্নত করবে। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। আমি মণিপুরবাসী, চুড়াচাঁদপুরবাসীকে এই প্রকল্পগুলির জন্য শুভেচ্ছা জানাই।
- মণিপুরকে সাহস ও দৃঢ়তার রাজ্য বলেন প্রধানমন্ত্রী। বলেন, “এই পাহাড় শুধু প্রকৃতির অমূল্য সম্পদ নয়, একই সঙ্গে সাধারণ মানুষের অক্লান্ত ও কঠোর পরিশ্রমের ফল। আমি মণিপুরের মানুষদের স্যালুট করি।”
- ভারী বৃষ্টির জেরে হেলিকপ্টার উড়তে না পারায় সড়কপথে চুড়াচন্দপুরে এসেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটা একটা আশীর্বাদই ছিল যে চপার উড়তে পারেনি। স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল কারণ আমি সাধারণ মানুষের উৎসাহ দেখতে পেলাম।