Pujoy Pulse 2025: টক-মিষ্টি স্বাদ মুখে নিয়েই চলল ক্যুইজ, খড়গপুরে পুজোর আনন্দ আরও বাড়িয়ে দিল পালসের ক্যান্টর - Bengali News | Joy of Puja in Kharagpur has increased, Pujoy Pulse's tableau for Puja has reached the city - 24 Ghanta Bangla News
Home

Pujoy Pulse 2025: টক-মিষ্টি স্বাদ মুখে নিয়েই চলল ক্যুইজ, খড়গপুরে পুজোর আনন্দ আরও বাড়িয়ে দিল পালসের ক্যান্টর – Bengali News | Joy of Puja in Kharagpur has increased, Pujoy Pulse’s tableau for Puja has reached the city

Spread the love

খড়গপুর: পালস গোলমোল যেখানে পুজোর মজা সেখানে… হ্যাঁ ফের একবার পুজোর সঙ্গেই পালসের উন্মদনায় মেতেছে বাঙালি। মুখে দিলেই বলছে, এ স্বাদের জুড়ি মেলা ভার। নতুন উদ্যোমে শুরু হয়ে গিয়েছে টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন থ্রি-র যাত্রা। তৃতীয় পর্ব এবার পুরোপুরি নতুন রূপে। পালসের ক্যান্টর ঘুরছে শহর থেকে মফঃস্বলে। কলকাতা তো বটেই, ঘুরছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের নানা শহরে। 

এদিনই পালসের ক্যান্টর পৌঁছে গেল পশ্চিম মেদিনীপুরের শিল্পাঞ্চল খড়গপুরে। ঘুরল গোটা শহরে। পালসের ক্যান্টর দেখতেই ভিড় জমে গেল কচিকাচাদের। উৎসুক মুখে ভিড় করলেন বড়রাও। পালসের বন্দনা শোনা গেল জনতার মুখে। কামাল দেখাল গোল-কা-মোল। একজন তো বললেন, “পুরোপুরি টক-মিষ্টি। খুব সন্দর খেতে। তেঁতুলের স্বাদ খুবই ভাল লাগছে।” 

গোলমোলের টক-মিষ্টি স্বাদ আস্বাদন করতে করতে পালসপ্রেমীরা অংশ নিল ক্যুইজেও। তাতেই পুজোর মুখে পুজোর স্বাদ যেন এক লহমায় আরও কয়েক গুণ বেড়ে গেল। নতুন উন্মাদনায় মেতে উঠল আট থেকে আশি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *