Kolkata Metro: আরও কমছে মেট্রো পরিষেবা! পুজোর মুখে আরও দুর্ভোগ বৃদ্ধির আশঙ্কা - Bengali News | Kolkata Metro services are decreasing further, Fears of further suffering in the face of Durga Puja - 24 Ghanta Bangla News
Home

Kolkata Metro: আরও কমছে মেট্রো পরিষেবা! পুজোর মুখে আরও দুর্ভোগ বৃদ্ধির আশঙ্কা – Bengali News | Kolkata Metro services are decreasing further, Fears of further suffering in the face of Durga Puja

কলকাতা: নিত্যনৈমিত্তিক সমস্যা তো ছিলই। এবার পুজোর মুখে আরও দুর্ভোগ বৃদ্ধির আশঙ্কা। এবার থেকে আর দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ২৭২টি পরিষেবা থাকছে না। কমে দাঁড়াচ্ছে ২৪০টি পরিষেবায়। কমে যাচ্ছে ৩২টি পরিষেবা। তবে তা পুরোপুরি বন্ধ হচ্ছে না। প্রতিদিনের দুর্ভোগ কমাতে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ পর্যন্ত ৩২টি পরিষেবা থাকছে। ২৭২টি ট্রেনের মধ্যে ৩২ টি ট্রেন টালিগঞ্জ পর্যন্ত যাবে। টালিগঞ্জ থেকে আবার দক্ষিণেশ্বরে ফিরবে। সেগুলি শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে না। 

বর্তমানে ইস্ট-ওয়েস্ট, উত্তর-দক্ষিণ করিডর মিলিয়ে রয়েছে মাত্র ২৮টি রেক। যা দিয়ে কাজ চালাতে হচ্ছে মেট্রো কর্তাদের। এই অবস্থায় আরও বেশ কিছু ডালিয়ান কোচ বুধবার কলকাতা বন্দরে এসেছে। কিন্তু সেগুলোর ট্রায়াল রান এখনও বাকি রয়েছে বলে খবর। 

কিন্তু দুর্ভোগ কমাতে গিয়ে সমস্যা কী আরও বাড়ছে না? প্রশ্ন তুলছেন যাত্রীদেরই একটা বড় অংশ। পুজোর মধ্যে পরিষেবা কী ফের স্বাভাবিক হবে। সেই প্রশ্নও থাকছে। মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, পরিষেবা কাটছাঁট করা হলেও ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর এবং তার বাইরে ৭ মিনিট অন্তর মেট্রো পরিষেবা চলাচল করবে এবার থেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *