Terrorist Arrest: একাধিক রাজ্য থেকে ৫ জঙ্গিকে গ্রেফতার দিল্লি পুলিশের, সঙ্গে ছিল 'ভয়ঙ্কর জিনিস' - Bengali News | 5 Terrorist Arrested from Different States by Delhi Police, Parts of IED Recovered - 24 Ghanta Bangla News
Home

Terrorist Arrest: একাধিক রাজ্য থেকে ৫ জঙ্গিকে গ্রেফতার দিল্লি পুলিশের, সঙ্গে ছিল ‘ভয়ঙ্কর জিনিস’ – Bengali News | 5 Terrorist Arrested from Different States by Delhi Police, Parts of IED Recovered

Spread the love

ধৃত জঙ্গি। উদ্ধার বিস্ফোরকের অংশ।Image Credit: PTI

নয়া দিল্লি: দেশে ফের বড় কোনও হামলার ছক? বড়সড় নাশকতা হতে পারে? বিভিন্ন রাজ্য থেকে ৫ জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে, যা আইইডি বিস্ফোরণে ব্যবহার করা হয়। এরা আইসিস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলেই পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, এই জঙ্গিদের মাথা আশরাফ দানিশ নামক এক যুবক। দক্ষিণ দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। দানিশের কাছ থেকে দেশি পিস্তল, কার্তুজ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কপার শিট, বল – বিয়ারিং, তার, সার্কিট বোর্ড, ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হত পাক হ্যান্ডলারদের সঙ্গে। পাক হ্যান্ডলারদের নির্দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও অ্যাপের মাধ্যমে গ্রুপ তৈরি করে ধর্মীয় উসকানি ও সাম্প্রদায়িক হিংসা মূলক প্রচার করছিল দানিশ।

দেশজুড়ে সংগঠন বিস্তার করার পাশাপাশি বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দেওয়ার কাজ করছিল গ্যাংটি। দিল্লি, মধ্য প্রদেশ, হায়দরাবাদ, রাঁচিতে ছড়িয়ে পড়েছিল এদের নেটওয়ার্ক। এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা স্লিপার সেল অ্যাক্টিভেট করেছিল কি না, তা জানার চেষ্টা করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *