Gujarat Ropeway Accident: আচমকা ছিঁড়ে পড়ল মাটিতে! রোপওয়ে চাপা পড়ে গুজরাটে নিহত ৬ - Bengali News | 6 Dead After a Cargo Ropeway Breaks Down at Pavagadh Hill Temple in Gujarat - 24 Ghanta Bangla News
Home

Gujarat Ropeway Accident: আচমকা ছিঁড়ে পড়ল মাটিতে! রোপওয়ে চাপা পড়ে গুজরাটে নিহত ৬ – Bengali News | 6 Dead After a Cargo Ropeway Breaks Down at Pavagadh Hill Temple in Gujarat

Spread the love

আহমেদাবাদ: নিমিষে চলে গেল ছয়টা প্রাণ। গুজরাটের পঞ্চমহল জেলায় বড় দুর্ঘটনা। আচমকাই মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল মালবোঝাইকারী একটি রোপওয়ে। শনিবার ওই জেলার অন্তর্গত পাভাগড় মন্দিরে ওঠার রাস্তায় এই কাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুর্ণ্যার্থীদের সুবিধার্থে ওই এলাকায় রোপওয়ে নির্মাণের কাজ চলছে। আর সেই কাজের মাঝেই ঘটে গেল বড় বিপত্তি। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাহাড়ের দিকে উঠতে গিয়েই দড়ি থেকে ছিঁড়ে পড়ল মালবোঝাইকারী রোপওয়েটি। নিমিষে প্রাণ হারালেন ছয় জন।

সংবাদসংস্থা পিটিআই-কে পঞ্চমহলের ডিএসপি হর্ষ দুধ্যাত জানিয়েছেন, এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্য়ে চার জনই ওই নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন। আর দু’জনের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকারীরা। দুপুর গড়িয়ে সন্ধ্য়া নামলেও থামেনি উদ্ধারকাজ।

কিন্তু কীভাবেই বা ছিঁড়ে পড়ল রোপওয়েটি? সেই নিয়ে এখনও অনেকটাই ধোঁয়াশা রয়েছে বলেই খবর। পাভাগড় মন্দিরটি একেবারে পাহাড়ের কোলে অবস্থিত হওয়ার কারণে বহু পুণ্যার্থীদেরই মন্দিরে যেতে বেশ বেগ পেতে হয়। সমতল থেকে এই মন্দির ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। তাই সেই কথাটা মাথায় রেখেই মন্দির দর্শনের সুবিধার্থে শুরু হয়েছিল রোপওয়ে নির্মাণের কাজ।

বিস্তারিত আসছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *