Mobile Phone, GST Rate Cut: পুজোর মুখে ফোন কি সস্তা হল? জানুন আসল সত্যিটা – Bengali News | Mobile Phone, GST Rate Cut: Have phones become cheaper on the eve of Puja?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা অনুযায়ী কর কাঠামোয় বড়সড় বদল এসেছে। কমে গিয়ে স্ল্যাবের সংখ্যা। আরও সরলীকৃত হয়েছে GST বা পণ্য ও পরিষেবা কর। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। এতে দাম কমছে একাধিক ইলেকট্রনিক্স পণ্যের। কিন্তু আপনার কি মোবাইল কেনার পরিকল্পনা রয়েছে পুজোর আগে, আর সেই ক্ষেত্রে কী হবে বুঝতে পারছেন না তো?
পুজোর আগে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে জেনে নিন, স্মার্টফোনের দামে কিন্তু কোনও পরিবর্তন হচ্ছে না। মোবাইল ফোনের উপর GST আগের মতোই ১৮ শতাংশ থাকছে। এই একই নিয়ম জারি থাকছে ল্যাপটপের জন্যও। ফলে এই দুটি পণ্যের দাম কমার কোনও সম্ভাবনা নেই।