Lover killed woman: মুখোমুখি হতেই মোহভঙ্গ, ৫২ বছরের প্রেমিকাকে খুন ছাব্বিশের প্রেমিকের - Bengali News | 52 year old woman allegedly killed by 26 year old lover in Uttar Pradesh - 24 Ghanta Bangla News
Home

Lover killed woman: মুখোমুখি হতেই মোহভঙ্গ, ৫২ বছরের প্রেমিকাকে খুন ছাব্বিশের প্রেমিকের – Bengali News | 52 year old woman allegedly killed by 26 year old lover in Uttar Pradesh

Spread the love

লখনউ: সোশ্যাল মিডিয়ায় পরিচয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক। কিন্তু, ২ জন সাক্ষাৎ করার পরই মোহভঙ্গ হয় যুবকের। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর যাঁর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন, সেই মহিলার বয়স তাঁর দ্বিগুণ। প্রেমিকের বয়স ২৬। আর প্রেমিকা ৫২ বছরের। কিন্তু, প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছিলেন না ওই যুবক। শেষে মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর প্রদেশের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মইনপুরীর পুলিশ সুপার অরুণ কুমার সিং বলেন, কারপারি গ্রামে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তাঁর গলায় দাগ দেখে পুলিশ অনুমান করে, ওই মহিলাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যায়, খুন করা হয়েছে ওই মহিলাকে। বিভিন্ন থানায় খোঁজ করার পর মহিলার পরিচয় জানা যায়। মহিলার বাড়ি ফারুখাবাদে। তাঁর পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল।

এরপরই তদন্তে নেমে অরুণ রাজপুত নামে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশকে বছর ছাব্বিশের ধৃত যুবক জানান, বছর দেড়েক আগে ইনস্টাগ্রামে তাঁদের পরিচয় হয়েছিল। তাঁর দাবি, নিজের বয়স কম করে দেখানোর জন্য ইনস্টাগ্রামে ফিল্টার ব্যবহার করতেন বছর বাহান্নর ওই মহিলা।

ধৃত অরুণ দাবি করেন, মাস দুয়েক আগে তাঁরা পরস্পরের ফোন নম্বর আদানপ্রদান করেন। এরপর ফোনে কথা বলতেন। তারপরই দেখা করেন। তখনই ভুল ভাঙে তাঁর। তারপরও অবশ্য একাধিকবার দেখা করেছেন তাঁরা। ধৃত যুবক পুলিশকে জানিয়েছেন, ওই মহিলা চার সন্তানের মা। তারপরও তাঁকে বিয়ের জন্য জোর করতে থাকেন।

পুলিশ জানিয়েছে, অরুণের সঙ্গে দেখা করতে গত ১১ অগস্ট ফারুখাবাদ থেকে মইনপুরী আসেন মহিলা। অরুণকে দেড় লক্ষ টাকা ধারও দিয়েছিলেন। ওই দিন সেই টাকাও ফেরত চান। অরুণ পুলিশকে জানিয়েছেন, ওইদিনও বিয়ের জন্য জোর করতে থাকেন ওই মহিলা। তখন প্রেমিকার ওড়না দিয়ে তাঁর গলায় পেঁচিয়ে খুন করেন। মহিলার মোবাইলের সিমকার্ড ফেলে দিয়ে ফোনটি নিয়ে নেন অরুণ। পুলিশ জানিয়েছে, ফোনটি তারা উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *