Bhangar: সাত সকালে দুর্ঘটনার মুখে শওকতের কনভয়, কোনও ক্রমে রক্ষা পেলেন বিধায়ক – Bengali News | Accident in TMC MLA Saokat Molla’s convoy in bhangar
দুর্ঘটনাগ্রস্ত গাড়িImage Credit: TV9 Bangla
ভাঙড়: সাতসকালে দুর্ঘটনার মুখে বিধায়কের কনভয়। কোনও ক্রমে রক্ষা পেলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বামনঘাটা এলাকায়। এদিন সকালে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তাঁর কনভয় নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন। সেই সময় কনভয়ের সামনে থাকা কলকাতা পুলিশের পাইলট কারের অ্যাক্সেলেটর ভেঙে যায়। গাড়িটি সামনে থাকা একটি মোটর বাইকে ধাক্কা মারে।
শুধু তাই নয়, ইলেকট্রিক পোস্টেও ধাক্কা মারে ওই গাড়িটি। তার পিছনেই ছিল বিধায়কের গাড়ি। অল্পের জন্য রক্ষা পায় বিধায়কের গাড়ি। চালক সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে যায়। এই ঘটনায় মোটর বাইকটি সম্পূর্ণ ভেঙে যায়। পাইলট কারের সামনের অংশও পুরো ভেঙে গিয়েছে। আহত বাইক চালককে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেন বিধায়ক।
সবিস্তারে আসছে…