Indian Army-র ট্রাক থামাল Kolkata Police, কী কী ধরনের ট্রাক রয়েছে ভারতীয় সেনার হাতে, জানেন কি? - Bengali News | Kolkata Police stopped an Indian Army truck. Do you know what kind of trucks the Indian Army has? - 24 Ghanta Bangla News
Home

Indian Army-র ট্রাক থামাল Kolkata Police, কী কী ধরনের ট্রাক রয়েছে ভারতীয় সেনার হাতে, জানেন কি? – Bengali News | Kolkata Police stopped an Indian Army truck. Do you know what kind of trucks the Indian Army has?

Spread the love

পুজোর মাসের প্রথম দিনেই কলকাতা দেখেছিল সেনার সঙ্গে রাজ্যের শাসক দলের এক অদ্ভূত সংঘাত। ১ সেপ্টেম্বর মেয়ো রোডের উপর থাকা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেয় সেনা। আর আজ সেনার ট্রাক আটকে দিল কলকাতা পুলিশ। আর এতেই তোলপাড় রাজ্য-রাজনীতি। কলকাতা পুলিশ যে ট্রাকটি আটকেছে সেটি Tata Motors-এর LPTA 715 মডেলের। কিন্তু ভারতীয় সেনার হাতে কী কী ধরনের ট্রাক রয়েছে তা জানেন কি?

ভারতীয় সেনার প্রধান ভরসা হল Ashok Leyland-এর Stallion Series। বিশেষত Stallion Mk-4, যা -৪০ ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে ৫০ ডিগ্রির দুর্দান্ত গরমেও স্বচ্ছন্দে চলে। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় এই ট্রাকের ভূমিকা মনে রেখেছে ইতিহাস। এ ছাড়াও Super Stallion 6×6 ও Super Stallion 8×8-এর মতো ট্রাক ব্যবহৃত হয় ভারী অস্ত্র পরিবহনে। এ ছাড়াও আর্টিলারি টো করার জন্য রয়েছে FAT 6×6।

Tata Motors-এর তৈরি ট্রাকও রয়েছে সেনার কাছে। LPTA 715/713 ছোট থেকে মাঝারি কাজের জন্য ব্যবহৃত হয়, আর LPTA 2038 ও 5252 12×12 ব্যবহার করা হয় মিসাইল পরিবহনের কাজে। এমনকি টাটার তৈরি 4×4 MPV সশস্ত্র জওয়ান নিয়ে যেতেও ব্যবহার করা হয়।

এক সময় BEML Tatra T815 ভারতীয় সেনা বাহিনীর ভারী অস্ত্রশস্ত্র পরিবহন করত। যদিও তা বয়সের ভারে ন্যুব্জ হয়েছে। ও ধীরে ধীরে অবসরে পাঠানো হচ্ছে এই ট্রাকগুলোকে। এরপর রয়েছে BharatBenz 3123, যা নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তির জন্য সেনার আস্থার জায়গা তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *