Soham about Mithun Chakraborty: ‘মহাগুরু’কে নিয়ে মুখ খুললেন সোহম চক্রবর্তী, কী বললেন তিনি? - 24 Ghanta Bangla News
Home

Soham about Mithun Chakraborty: ‘মহাগুরু’কে নিয়ে মুখ খুললেন সোহম চক্রবর্তী, কী বললেন তিনি?

Spread the love

বড় টাকার ক্ষতি সোহমের?
সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবিটিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। ওই ছবির শুটিংয়ের মাঝেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘মহাগুরু’। সম্প্রতি রটেছে, মিঠুনের শারীরিক অসুস্থতার কারণে, এই মুহূর্তে ‘শাস্ত্রী’ বিশ বাঁও জলে! সত্যিই কি তাই? সোহমের কথায়, “জানি না কেন এসব বলা হচ্ছে! মিঠুনদা এখন ভাল আছেন। এই মাসের ১৯-২০ থেকেই শুটিং শুরু করার কথা ভাবছি আমরা।”

কেন কাঁদলেন ঋতুপর্ণা?
‘বৃষ্টির ছায়া’ নামে একটি ছবিতে শুটিং করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ সেনগুপ্ত। সেই ছবির সেটে দেড় ঘণ্টা দেরি করে এসেছিলেন অভিনেত্রী। পরিচালক ছিলেন অভিনেতা দুলাল লাহিড়ি। প্রযোজক ঋতুপর্ণা নিজেই। ছবিতে দেরি করার কারণে শুটিং বন্ধ করে দিয়েছিলেন দুলাল। তাতে কাঁদতে শুরু করেছিলেন ঋতুপর্ণা। সেই দিন দুলাল তাকে বলেছিলেন, নিজের ছবিতে শুধু নয়, আর কারও শুটিংয়েই এমন দেরি করে যেও না।

‘মাঝেমধ্যেই কথা হয়’
তিক্ত ভাবে শেষ হয়েছিল সৌরভ চক্রবর্তী ও মধুমিতা সরকারের সম্পর্ক। বছরের পর বছর কেটে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে সম্পর্ক, অন্তত এমনটাই দাবি সৌরভের। তাঁর কথায়, “আমাদের মাঝেমধ্যেই কথা হয়।” ভবিষ্যতে পরিচালক হিসেবে মধুমিতাকে কাস্ট করতে বা তাঁর সঙ্গে কাজ করতেও অসুবিধে নেই তাঁর।

শাকিবের অপেক্ষায় কৌশানী
বাংলাদেশে নতুন ছবি ‘ডার্ক ওয়ার্ল্ড’-এর কাজে হাজির কৌশানী মুখোপাধ্যায়। এই ছবিতে এক পুলিশের চরিত্রে দেখা যাবে নায়িকাকে। তবে সেখানে গিয়েই শাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ তাঁর। বললেন, “বাংলাদেশের সিনেমাকে কলকাতায় পরিচয় করিয়ে দেওয়ার পুরো কৃতিত্ব শাকিব খানের। আমিও শাকিবের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”

মুখ খুললেন আদৃত
আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর সম্পর্কটা এই মুহূর্তে টলিপাড়ার ‘ওপেন সিক্রেট’। দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে ডেবিউ হয়েছে আদৃতের। আসেন ইনস্টা লাইভেও। সেখানেই এক ভক্ত তাঁকে অনুরোধ করেন, চর্চিত প্রেমিকা কৌশাম্বী চক্রবর্তীকে নিয়ে লাইভে আসতে। যার উত্তরে আদৃত বলেন, “কৌশাম্বীকেও তো আমার সঙ্গে লাইভে আসতে রাজি হতে হবে। ভীষণই ব্যস্ত অভিনেত্রী।”

বাংলায় সঞ্জিতা
‘জওয়ান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং সঞ্জিতা ভট্টাচার্য। ‘আবার বছর কুড়ি পরে’ ছবির পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। মুখ্য চরিত্রে সঞ্জিতাঔ। ছবির অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী এবং সৌরভ দাস। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং।

কী খেয়ে থাকেন দেবচন্দ্রিমা?
শুটিং থাকলে কিছুতেই খেতে পারেন না অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। কফি খেয়ে থাকেন শুধু। তিনি বলেছেন, “শুটিংয়ের খাবার খেলে আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই কফি খেতে থাকি। সম্প্রতি ‘প্রেমে পড়া বারণ’ ওয়েব ফিল্মে কাজ করেছেন দেবচন্দ্রিমা। তার শেষ অভিনীত সিরিয়ালের নাম ‘সাহেবের চিঠি’।

নতুন দায়িত্বে শ্রীমা
হাতে খড়ি দিলেন শ্রীমা ভট্টাচার্য। বন্ধুর আবদারে এক খুদের খড়ি দিলেন অভিনেত্রী। এমন কাজ করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। রিল ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। শ্রীমার নতুন দায়িত্ব দেখে তার অনুরগামীরা আপ্লুত হয়েছেন। খুদেকে জানিয়েছেন অনেক ভালবাসা।

টিআরপির লড়াইয়ে এগিয়ে কে?
বেরিয়েছে এই সপ্তাহের টিআরপির রেজাল্ট। বিগত এক বছর ধরে নিজের এক নম্বর জায়গা ধরে রেখেছে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটি। প্রাপ্য নম্বর ৮.৯। অন্যদিকে টিআরপির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। এর প্রাপ্য নম্বর ৮.৭।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *