Krishnanagar Shootout: ভিন দেশে গা ঢাকার চেষ্টা! ইশিতা খুনে গ্রেফতার 'ব্যর্থ প্রেমিক' দেশরাজ - Bengali News | Main Accused in Krishnanagar Girl's Death Arrested From Nepal - 24 Ghanta Bangla News
Home

Krishnanagar Shootout: ভিন দেশে গা ঢাকার চেষ্টা! ইশিতা খুনে গ্রেফতার ‘ব্যর্থ প্রেমিক’ দেশরাজ – Bengali News | Main Accused in Krishnanagar Girl’s Death Arrested From Nepal

Spread the love

কৃষ্ণনগর ছাত্রী খুনে গ্রেফতার দেশরাজImage Credit: নিজস্ব চিত্র

নদিয়া: সাতদিনের টানাপোড়েন। অবশেষে গ্রেফতার কৃষ্ণনগরের ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ সিং। পুলিশি সূত্রে জানা গিয়েছে, নেপাল থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে এই মূল চক্রীকে।

প্রথম থেকেই সন্দেহ ছিল কৃষ্ণনগর হয়ে উত্তর প্রদেশের দিকেই রওনা দিয়েছে দেশরাজ। পরিবারের বয়ানেও উঠে এসেছিল সেই কথা। কিন্তু দেশরাজ সে ‘ধুরন্ধর’। সূত্রের খবর, কৃষ্ণনগরে ইশিতার বাড়িতে ঢুকে তাকে খুনের পর ওই রাজ্যেই পাড়ি দেয় মূল অভিযুক্ত দেশরাজ। তারপর সেখান থেকে সীমান্ত পার করে সরাসরি চলে যায় নেপালে। কিন্তু কার মদতেই পড়শি দেশে পাড়ি দিল অভিযুক্ত দেশরাজ?

শনিবারই উত্তরপ্রদেশে তল্লাশি অভিযানে নেমে দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করে পুলিশ। মাঝে একদিনের ব্যবধান। গ্রেফতার করা হয়েছে দেশরাজকেও। তা হলে কি গা ঢাকা দিতে সাহায্য় করেছিল ওই মামাই? এই প্রশ্নের উত্তর এখনও অধরা। জানা গিয়েছে, দেশরাজকে বাংলায় নিয়ে আসার সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যে এনেই তাকে তোলা হবে আদালতে।

প্রসঙ্গত, গত ২৫ অগস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে মাথায় তিনটি গুলি করে ইশিতাকে খুন করে দেশরাজ। জানা যায়, দু’জন আগে থেকে পরিচিত ছিল। দেশরাজের পরিবার উত্তরপ্রদেশের বাসিন্দা। বাবা বিএসএফ জওয়ান। মায়ের সঙ্গে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়াতেই থাকত অভিযুক্ত। কিন্তু কেন এই পর্যায়ে পৌঁছতে হল তাঁকে? পুলিশি সূত্রে জানা গিয়েছিল, প্রেম কাঁটাই বিঁধেছিল অভিযুক্ত দেশরাজকে। ‘ব্যর্থ প্রেমিকের’ মন নিয়ে ইশিতাকে খুনের ছক কষেছিল সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *