SSC Tainted Candidate: অযোগ্য-তালিকায় বিজেপি নেতার স্ত্রী, দল বলছে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ – Bengali News | Birbhum BJP leader’s wife’s name in the SSC tainted list
রামপুরহাট: অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় পাতায় পাতায় তৃণমূল নেতা বা নেতা ঘনিষ্ঠের নাম। কাউন্সিলর থেকে বিধায়ক-কন্যা, অনেকেরই নাম রয়েছে সেখানে। এবার সামনে এল এক বিজেপি নেতার স্ত্রীর নাম। বীরভূমের রামপুরহাটের ঘটনা। বিজেপির দাবি, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। ওই বিজেপি নেতা সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে।
বিজেপির জেলা কোষাধ্যক্ষের স্ত্রীর নাম রয়েছে দাগিদের তালিকায়। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত অযোগ্যদের তালিকায় ৬৫৩ নম্বরে নাম রয়েছে বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষী বিশ্বাসের। তিনি বীরভূমের রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।
রামপুরহাটে তাঁদের বাড়িতে গেলেও লক্ষী বিশ্বাস বা তাঁর স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকার, কারও দেখা মেলেনি। সুরজিৎ সরকার ইতিমধ্যেই সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। লক্ষ্মী বিশ্বাস ও সুরজিৎ সরকার কলকাতায় রয়েছেন।