৫০-এর আগেই কোলন ক্যানসারে মৃত্যু, কোন অভ্যাসে বাড়ছে রোগের ঝুঁকি? - Bengali News | Study says Modern lifestyle habits that may lead to colon cancer in youngsters - 24 Ghanta Bangla News
Home

৫০-এর আগেই কোলন ক্যানসারে মৃত্যু, কোন অভ্যাসে বাড়ছে রোগের ঝুঁকি? – Bengali News | Study says Modern lifestyle habits that may lead to colon cancer in youngsters

Spread the love

কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো রোগ কম বয়সেই হানা দিচ্ছে। এসব রোগের পিছনে বেশিরভাগ ক্ষেত্রে লাইফস্টাইলই দায়ী। তবে, অনিয়ম জীবনযাত্রা শুধু যে লাইফস্টাইল ডিজ়িজ ডেকে আনে, এমন নয়। কোলন ক্যানসারের মতো মারণ রোগের পিছনে দায়ী থাকতে পারে জীবনযাত্রা। ষাটোর্ধ্বদের মধ্যে কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বেশি। পাশাপাশি অল্পবয়সিদের মধ্যেও বাড়ছে মলাশয়ের ক্যানসারের ঝুঁকি, এমনটাই দাবি করছে গবেষণা। দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভোগা, মলত্যাগের সময় রক্তপাতের মতো সমস্যাগুলো যদি এড়িয়ে যান, বাড়বে মলাশয়ের ক্যানসারের ঝুঁকি।

দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটের করা গবেষণা বলছে, ৩১-৪০ বছর বয়সি ভারতীয়দের মধ্যে কোলন ক্যানসারের ঝুঁকি বেশি। আর ৫০-এর দোরগোড়ায় পৌঁছে গেলে এই রোগের ঝুঁকি আরও বেড়ে যায়। তাছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বজুড়ে যে সব ক্যানসারে মানুষ ভোগেন তার মধ্যে কোলন ক্যানসার তৃতীয় স্থানে রয়েছে। পাশাপাশি ২০২০-এর গ্লোবাল ক্যানসার অবসার্ভে‌টরি রিপোর্ট অনুযায়ী, ভারতীয়দের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে মলাশয়ের ক্যানসার। কিন্তু কোন-কোন লাইফস্টাইল ফ্যাক্টরগুলো এই রোগের সম্ভাবনা বাড়িয়ে তোলে? চলুন জেনে নেওয়া যাক।

বিশেষজ্ঞদের মতে, ধূমপান এবং অত্যধিক মদ্যপান কোলন ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি বাড়িয়ে দেয়। এছাড়াও ক্যানসারের পারিবারিক ইতিহাস থাকলে ছোটবেলা থেকেই এই রোগের ঝুঁকি বাড়তে থাকে। এছাড়াও উচ্চ কোলেস্টেরল কম বয়সে কোলন ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পাওয়া অন্যতম কারণ। খাওয়া-দাওয়ার অনিয়ম থেকে শুরু করে শরীরচর্চার অভাব, ধূমপান ও মদ্যপান—এগুলোই কোলন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

এই খবরটিও পড়ুন

কোলন ক্যানসারের উপসর্গ:

১) ঠিকমতো মলত্যাগ হয় না। হয় স্বাভাবিকের চেয়ে বেশি মলত্যাগ করেন কিংবা খুব কম। অর্থাৎ, ডায়ারিয়া ও কোষ্ঠকাঠিন্য দু’টোই কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে।

২) মলত্যাগের সঙ্গে রক্তপাত হলে সাবধান হন। অনেক ক্ষেত্রে এই ধরনের লক্ষণ কোলন ক্যানসার ও অর্শরও হতে পারে। দীর্ঘদিন ধরে অন্ত্র থেকে রক্তপাত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

৩) হঠাৎ করে ওজন কমতে থাকা, অত্যধিক ক্লান্তি ও দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে সাবধান হন। এগুলো কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে।

৪) মলের রং পরিবর্তন হলে, পেটে ফোলাভাব বাড়লে চিকিৎসকের পরামর্শ দিন।

৫) তলপেটে দীর্ঘদিন ধরে ব্যথা থাকলে কোলন ক্যানসার হতে পারে। এছাড়া সারাক্ষণ বমি বমি ভাব, গা গুলিয়ে ওঠার মতো উপসর্গও কোলন ক্যানসারের হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *