Vidyasagar Setu (Second Hooghly Bridge): রাত ৯টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথ কী জেনে নিন - Bengali News | Second Hooghly Bridge closed till 9 pm today sunday howrah kolkata - 24 Ghanta Bangla News
Home

Vidyasagar Setu (Second Hooghly Bridge): রাত ৯টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথ কী জেনে নিন – Bengali News | Second Hooghly Bridge closed till 9 pm today sunday howrah kolkata

হাওড়া: রবিবার সারাদিন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। হ্যাঙ্গিং কেবল এবং বিয়ারিং মেরামতির কাজের জন্য রবিবার সারাদিন যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে কোনা এক্সপ্রেসওয়ের উপরও দু’টি পিলারে লোহার বিম বসানোর কাজের জন্য ওই রাস্তাতেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তাহলে বিকল্প রাস্তা কী? কোন পথে যেতে পারেন?

হাওড়া সিটি পুলিশের এক নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা এবং হাওড়ার মধ্যে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল রবিবার ভোর চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্রিজে ওঠার সমস্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কোনও গাড়িকেই ব্রিজে উঠতে দেওয়া হচ্ছে না।

বিকল্প রাস্তা কী?

  1. খড়গপুর থেকে হাওড়াগামী গাড়িকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
  2. আবার কলকাতা থেকে হাওড়াগামী গাড়িকে হাওড়া ব্রিজ জি টি (GT) রোড বালি হয়ে মাইতি পাড়ার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
  3. এছাড়াও মালবাহী গাড়ি ছাড়া বাস এবং অন্য গাড়িকে আন্দুল রোড হয়ে আলমপুরে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হচ্ছে।
  4. হানস্যাং ক্রসিং শৈলেন মান্না সরণি হাওড়া আমতা রোড ডোমজুড় হয়ে নিবেদিতা সেতুর দিকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি পয়েন্টে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিন আবার দ্বিতীয় হুগলি সেতুতে দেখা গেল অন্য চিত্র। টোল প্লাজার কর্মীরা সেতুতে কার্যত ব্যস্ত ক্রিকেট খেলছেন। তবে রবিবার ছুটির দিন হওয়ার কারণে রাস্তায় যানবাহনের চাপ অন্য দিনে তুলনায় অনেক কম ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *