Wrinkles: দামি ক্রিম মুখে মেখে কাজ হচ্ছে না, হাফডজন খাবারেই বলিরেখা হবে জব্দ! - Bengali News | If costly skin care product not functioning properly then try these food for get rid of wrinkles - 24 Ghanta Bangla News
Home

Wrinkles: দামি ক্রিম মুখে মেখে কাজ হচ্ছে না, হাফডজন খাবারেই বলিরেখা হবে জব্দ! – Bengali News | If costly skin care product not functioning properly then try these food for get rid of wrinkles

Spread the love

Wrinkles: দামি ক্রিম মুখে মেখে কাজ হচ্ছে না, হাফডজন খাবারেই বলিরেখা হবে জব্দ!Image Credit source: Pinterest

ত্বকের সৌন্দর্য রক্ষায় অনেকেই দামি ক্রিম বা কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু সবসময় তা কার্যকর হয় না। ত্বক ভেতর থেকে পুষ্টি না পেলে বাইরের যত্ন সীমিত ফল দেয়। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, সঠিক খাবার ত্বককে ভেতর থেকে সুস্থ করে ও টানটান রাখে। যার ফলে বলিরেখা (Wrinkles) কমে যায়। রোজকার খাবারের পাতে ৬টি জিনিস রাখলে বলিরেখার জন্য আর কপালে চিন্তার ভাঁজ পড়বে না।

বলিরেখা কমাতে সহায়ক হাফডজন খাবার —

  • বাদাম (আমন্ড, আখরোট): ভিটামিন ই ও স্বাস্থ্যকর ফ্যাট ত্বককে মসৃণ ও আর্দ্র রাখে।
  • ফ্যাটি ফিশ (স্যামন, ম্যাকারেল): ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের কোষে আর্দ্রতা বজায় রাখে এবং প্রদাহ কমায়।
  • বেরি জাতীয় ফল (ব্লুবেরি, স্ট্রবেরি): অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি রোধ করে এবং কোলাজেন উৎপাদন বাড়ায়।
  • সবুজ শাকসবজি (পালং শাক, ব্রকোলি): ভিটামিন সি, কে ও ফাইবার কোলাজেন শক্ত করে ও রক্ত সঞ্চালন বাড়ায়।
  • ডিম: প্রোটিন ও বায়োটিন ত্বকের কোষ পুনর্গঠন ও মজবুত করতে সহায়ক।
  • অ্যাভোকাডো: স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন সি ও ই ত্বকের স্থিতিস্থাপকতা ও আর্দ্রতা ধরে রাখে।

বলিরেখা বা বার্ধক্যের প্রভাব কমাতে শুধু দামি ক্রিম নয়, সুষম ও পুষ্টিকর খাবারই মূল চাবিকাঠি। নিয়মিত এই খাবারগুলো ডায়েটে রাখলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল, টানটান ও স্বাস্থ্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *