Election Commission: FIR-এর জন্য সময় চাই, কমিশনকে দেওয়া চিঠিতে উল্লেখ রাজ্য সরকারের – Bengali News | Election commission: State government seeks time for FIR, mentions in letter to Commission
কমিশনকে চিঠি মুখ্যসচিবেরImage Credit source: TV9 Bangla
কলকাতা: ভোটার তালিকায় কারচুরির অভিযোগে দুষ্ট চার আধিকারিকের বিরুদ্ধে FIR-এর জন্য সময় চাইল রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে এফআইআর করার সময় চেয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনকে যে চিঠি দেন মুখ্যসচিব মনোজ পন্থ, তাতে চার জন অফিসারকে সাসপেন্ড ও বিভাগীয় প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়। পাশাপাশি মুখ্যসচিব তাতে জানান, সাসপেন্ড করা হয়েছে। চিঠিতে কোথাও এফআইআর করা হবে না, সেটা বলা হয়নি। বরং সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে কমিশনের নির্দেশ মেনে এফআইআর দায়ের করার জন্য রাজ্য সরকারের একটু সময় দরকার বলে জানিয়েছেন মুখ্যসচিব। এখন দেখার বিষয় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পরবর্তী দিন কী পদক্ষেপ করে!
উল্লেখ্য, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে বারুইপুর পূর্বের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার(ERO) দেবোত্তম দত্ত চৌধুরী এবং এখানকার AERO তথাগত মণ্ডল আর ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এই বিধানসভা কেন্দ্রের AERO সুদীপ্ত দাসকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়। এই চারজনের বিরুদ্ধে এফআইআরেরও নির্দেশ দেওয়া হয়। এই চারজনের পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এবার তার জন্য সময় চাইল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী আগেই এই ইস্যুতে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, ” “বাংলার সরকারি অফিসারদের বলব নিশ্চিন্তে থাকবেন। আমরা আপনাদের জীবন দিয়ে রক্ষা করব।নির্বাচন কমিশনকে তোপ দেগে মমতা বলেছিলেন, “সরকারী কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে।”
