ভারতীয়দের সন্তানের নাম তৈমুর কেন হবে? প্রশ্ন তুললেন পরিচালক বিবেক - Bengali News | Nobody should name their child Taimur says Vivek Agnihotri - 24 Ghanta Bangla News
Home

ভারতীয়দের সন্তানের নাম তৈমুর কেন হবে? প্রশ্ন তুললেন পরিচালক বিবেক – Bengali News | Nobody should name their child Taimur says Vivek Agnihotri

Spread the love

সইফ আলি খান এবং কারিনা কাপুর খান তাঁদের প্রথম সন্তানের নাম রেখেছিলেন তৈমুর। এটি নিয়ে তখন বেশ চাঞ্চল্য তৈরি হয়। প্রেক্ষাপট হিসেবে বলা যায়, তৈমুর ১৩৯৮ সালে দিল্লিতে আক্রমণ চালিয়েছিলেন, যখন তুঘলক বংশের পতন ঘটছিল। সইফ এবং করিনা তাঁদের প্রথম সন্তানের নাম তৈমুর রাখার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তাঁরা নিজেরাও স্বীকার করেছেন যে, সেই সময় তাঁরা কিছু সময়ের জন্য নাম পরিবর্তনের কথা ভাবছিলেন।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার দেখার পর অনেকে মনে করেছেন, নির্মাতা বিবেক অগ্নিহোত্রী সম্ভবত সইফ ও করিনার ছেলের নাম তৈমুর রাখার বিষয়ে কটাক্ষ করেছেন।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অগ্নিহোত্রী স্পষ্ট করে বলেন, তিনি ব্যক্তিগতভাবে কাউকে টার্গেট করেননি। তবে তিনি জোর দিয়ে বলেন, কোনও ভারতীয়র উচিত নয় এমন একজন “হত্যাকারী আক্রমণকারী”-এর নামে তাঁর সন্তানের নাম রাখা। একটা শো-এ কথা বলার সময়ে অগ্নিহোত্রীকে জিজ্ঞেস করা হয়, তাঁর ট্রেলারের ওই ইঙ্গিত কি সইফ-কারিনার ছেলেকে উদ্দেশ্য করে ছিল? উত্তরে তিনি বলেন, “অনেকেই তৈমুরের নামে সন্তানদের নাম রাখে। সইফ প্রথম ব্যক্তি নন যিনি তাঁর ছেলের নাম তৈমুর রেখেছেন…সে এক রাতে এক লক্ষ মানুষকে হত্যা করেছিল। দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত সে হত্যাযজ্ঞ চালিয়েছে। পথে ধর্ষণ করেছে, লুটপাট করেছে। হ্যাঁ, সে তার দেশে একজন নায়ক, একজন মহান ব্যক্তি। কিন্তু সে আমাদের জন্য তা নয়। তাই ভারতীয় কারও সন্তানের নাম তৈমুর রাখা উচিত নয়।”

২০১৬ সালে এক সাক্ষাৎকারে সইফ বলেছিলেন, তিনি প্রায় ছেলের নাম পরিবর্তন করতে যাচ্ছিলেন। “আমি এক সেকেন্ডের জন্য নাম পরিবর্তনের কথা ভেবেছিলাম। কয়েক সপ্তাহের জন্য। আর করিনা এ ব্যাপারে একটু আপত্তি জানিয়েছিল। সে বলেছিল, ‘মানুষ তোমার মতামতকে সম্মান করে, আর তুমি পারো না…’, তখন আমি বলেছিলাম, ‘হ্যাঁ, কিন্তু এটা মানুষের জন্য নয়। আমি চাই না ও অপছন্দের কেউ হয়ে যাক।’ আমি এখনও ভাবি, হয়তো যখন ও এক বা দুই বছর বয়সী হবে, তখন হয়তো আমি ওর নাম পাল্টে ফেলতে পারি। এটা এখনও আমার মধ্যে গেঁথে যাচ্ছে, কী করবো।” তবে শেষ পর্যন্ত ছেলের নাম বদল করেননি সইফ-করিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *