Kunal Ghosh: তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালতে কুণাল, করলেন মানহানির মামলা - Bengali News | TMC leader Kunal Ghosh files defamation case against Tilottama's father - 24 Ghanta Bangla News
Home

Kunal Ghosh: তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালতে কুণাল, করলেন মানহানির মামলা – Bengali News | TMC leader Kunal Ghosh files defamation case against Tilottama’s father

Spread the love

তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষImage Credit source: TV9 Bangla

কলকাতা: আগেই আইনি নোটিস পাঠিয়েছিলেন। এবার তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার ব্যাঙ্কশাল আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেন।

অভিযোগ, সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে তিলোত্তমার বাবা বলেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে। সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্স-এ গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু ‘সেটেলমেন্ট’ করিয়েছেন। সংবাদমাধ্যমের সামনে তিলোত্তমার বাবার এই বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। এবার মানহানির অভিযোগ তুলে ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের করলেন।

তিলোত্তমার বাবা-মার প্রতি সমবেদনা জানিয়েও একাধিকবার কুণাল ঘোষ মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দলের কথায় প্রভাবিত হয়েছেন তিলোত্তমার বাবা-মা। বিজেপিকে সঙ্গে নিয়ে গত ৯ অগস্ট কেন তাঁরা নবান্ন অভিযান করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *