Bomb threats in school: 'বোমা রাখা আছে', সাতসকালে মেইল পেল ৫০-র বেশি স্কুল - Bengali News | Bomb threats to over 50 schools in Delhi, second such incident this week - 24 Ghanta Bangla News
Home

Bomb threats in school: ‘বোমা রাখা আছে’, সাতসকালে মেইল পেল ৫০-র বেশি স্কুল – Bengali News | Bomb threats to over 50 schools in Delhi, second such incident this week

Spread the love

তল্লাশি চালানো হচ্ছে একটি স্কুলেImage Credit source: PTI

নয়াদিল্লি: সাতসকালে নয়াদিল্লির ৫০টির বেশি স্কুলে বোমাতঙ্ক। বুধবার সকালে স্কুলগুলিতে ইমেইল পাঠিয়ে স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয়। খবর পেয়েই একাধিক স্কুলে পৌঁছে যায় পুলিশ। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার স্কুলগুলিতে বোমা রাখার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হল।

জানা গিয়েছে, ‘টেরোরাইজারস ১১১১’ নামে একটি মেইল আইডি থেকে এই হুমকি মেইল পাঠানো হয়েছে। স্কুলগুলির কাছ থেকে ২৫ হাজার মার্কিন ডলার দাবি করা হয়। খবর পেয়েই স্কুলগুলিতে পৌঁছে যায় বম্ব স্কোয়াড ও পুলিশ। স্কুলগুলিতে তল্লাশি চালানো হয়।

গত সোমবার দিল্লির ৩২টি স্কুলে একইরকম হুমকি মেইল এসেছিল। ভয় পেয়ে অভিভাবকরা স্কুলগুলিতে পৌঁছে গিয়েছিলেন। সমস্ত পড়ুয়া ও কর্মীদের বের করে স্কুলগুলিতে তল্লাশি চালানো হয়। পরে জানা যায়, মেইলগুলি পাঠিয়েছিল ‘দ্য টেরোরাইজারস ১১১ গ্রুপ’। ক্রিপ্টোকারেন্সিতে ৫০০০ ডলার পাঠাতে বলেছিল।

দিল্লির স্কুলগুলিতে বোমাতঙ্কের ঘটনা নতুন নয়। গত বছরের মে মাসে প্রায় ৩০০ স্কুলে বোম রাখার হুমকি দিয়ে মেইল এসেছিল। পরে দেখা যায়, সেই হুমকি ভুয়ো ছিল। জুলাই মাসে দিল্লিতে টানা তিন দিন ধরে আটটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। শুধু স্কুল নয়, সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজে এরকম হুমকি মেইল পাঠানো হয়েছিল। বলা হয়েছিল, চারটি আইইডি ও দু’প্যাকেট আরডিএক্স কলেজ চত্বরে রাখা হয়েছে। পরে অবশ্য তল্লাশিতে কিছু পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *