Manikandan: চিত্র পরিচালকের জাতীয় পুরস্কারের মেডেল ফেরত দিয়ে চিঠি চোরের - Bengali News | Thieves Return Tamil Director Manikandan's National Award Medals With Apology Note - 24 Ghanta Bangla News
Home

Manikandan: চিত্র পরিচালকের জাতীয় পুরস্কারের মেডেল ফেরত দিয়ে চিঠি চোরের – Bengali News | Thieves Return Tamil Director Manikandan’s National Award Medals With Apology Note

Spread the love

চিত্র পরিচালকের মেডেল ফেরত দিল চোর

মাদুরাই: তামিল চলচ্চিত্র পরিচালক মণিকন্দনের মাদুরাইয়ের বাড়িতে দিন কয়েক আগে হয়েছিল চুরি। চোরেরা তামিল পরিচালকের জাতীয় পুরস্কারের মেডেলও নিয়ে পালিয়েছিল। দিন কয়েক পর তা ফেরত এল মণিকন্দনের বাড়িতে। চোরেরা সেই মেডেল ফেরত পাঠিয়েছেন পরিচালকের বাড়িতে। সেই সঙ্গে ক্ষমা চেয়ে একটি চিঠিও দিয়েছে।

মণিকন্দন নিজের পরিবারের লোকেদের সঙ্গে থাকেন চেন্নাইয়ে। যদিও মাদুরাইয়ে তাঁর একটি বাড়ি রয়েছে। সেখানে বেশ কিছু পোষ্যও রয়েছে তাঁর। সেই পোষ্যদের দেখাশোনা করেন পরিচালকেরই এক বন্ধু। সম্প্রতি পোষ্যদের খাবার খাওয়াতে গিয়ে মণিকন্দনের বন্ধু দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। তার পর দেখেন বাড়ির ভিতর থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি গিয়েছে। এর মধ্যে ছিল জাতীয় পুরস্কারের মেডেলও। ঘটনা নিয়ে উসিলামপট্টি থানায় অভিযোগ দায়ের করা হয়।

এর পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরিচালকের মাদুরাইের বাড়ির পাশে তল্লাশি চালাতে গিয়ে পুলিশকর্মীরা একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। তা খুলতেই দেখেন, এর মধ্যে রয়েছে জাতীয় পুরস্কারের মেডেল। সেই সঙ্গে একটি চিঠিও রয়েছে। সেই চিঠির ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ‘কাকা মুত্তাই’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ওই তামিল পরিচালক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *