The Bengal Files Controversy: ‘ভয় পাচ্ছে শাসক’, ‘বেঙ্গল ফাইলসের’ ট্রেলার বিতর্কে তোপ বিজেপির, তৃণমূল বলছে ‘বাঙালি অস্মিতায় ধাক্কা’ - Bengali News | BJP is bringing back the horrific memories of August 16 in the Bengal Files trailer controversy, Trinamool also counterattacks - 24 Ghanta Bangla News
Home

The Bengal Files Controversy: ‘ভয় পাচ্ছে শাসক’, ‘বেঙ্গল ফাইলসের’ ট্রেলার বিতর্কে তোপ বিজেপির, তৃণমূল বলছে ‘বাঙালি অস্মিতায় ধাক্কা’ – Bengali News | BJP is bringing back the horrific memories of August 16 in the Bengal Files trailer controversy, Trinamool also counterattacks

Spread the love

কলকাতা: টিজার রিলিজ হতেই তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। বিতর্ক পিছু ছাড়ল না ট্রেলার লঞ্চেও।  ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তে পরিচালকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। এবার ফের বিতর্কে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’। বাইপাসের ধারে একটি বিলাবহুল হোটেলে এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠান চলছিল। সেখানেই অনুষ্ঠানের মাঝে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন খোদ পরিচালক। তাঁর স্পষ্ট অভিযোগ, “মানুষের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা হচ্ছে। আপনারা চোখের সামনে দেখেছেন অনুষ্ঠান চলতে চলতে কীভাবে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমতি নিয়ে কথা বলছে। তার কেটে দিয়েছে, কেবল কেটে দিয়েছে।” তৃণমূল যদিও বলেছে পেমেন্টের সমস্যা। কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। 

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ভারতবর্ষের গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা অন্যতম স্তম্ভ। পশ্চিমবঙ্গে একটা সিনেমা কেন করা যাবে না? কেন একটা ট্রেলার দেখানো যাবে না? সত্যকে কি এভাবে চাপা দিয়ে রাখা যায়? আজ সেই ১৬ অগস্ট ১৯৪৬ সালে যেদিন সুরাবর্দি ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিল। ৪০ হাজার হিন্দু বাঙালিকে হত্যা করা হয়েছিল। সেই সত্যের উপর তৈরি করা সেই ছবি যদি আজকে দেখানো হয় তাহলে তাতে ভয় পাচ্ছে কেন এই রাজ্যের শাসকদল? বোঝাই যাচ্ছে এই ভয় তাঁদের পরাজয়ের ভয়।” 

তবে চুপ নেই শাসকদল তৃণমূলও। বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “উনি প্রতিটা সিনেমার সময় এই সস্তার নাটক করেন। ওনার সিনেমা তো এমনিতে লোকে দেখে না। তাই এসব ফুটেজ খেয়ে সিনেমা হিট করানোর চেষ্টা করেন। এ নাটক কাশ্মীর ফাইলসের সময়েও হয়েছে। এটা কমন স্ট্র্যাটেজি। কিন্তু এই সস্তার নাটকে এবার চিঁড়ে ভিজবে না। সম্ভবত উনি যে পাঁচতারা হোটেল বুক করেছিলেন সেখানে পেমেন্ট নিয়ে কিছু সমস্যা হয়েছে। ফুল পেমেন্ট পায়নি বলে হোটেল কর্তৃপক্ষ বোধহয় বারণ করেছে।”  

বিতর্ক যখন পুরোদমে সেই আবহে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলছেন, “বেঙ্গল ফাইলসে সম্পূর্ণভাবে ইতিহাস বিকৃত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্বাভাবিকভাবে বাংলার মানুষ এ সিনেমাকে এখানে চলতে দেবে না। আগামী দিনে আরও বিক্ষোভ হবে। ওনাদের মাথায় থাকা উচিত কোন মাটিতে দাঁড়িয়ে এ সিনেমা বানিয়েছেন। এটা বাংলার মাটি, প্রগতিশীলতার মাটি, এটা বিপ্লবের মাটি, স্বাধীনতা আন্দোলনের মাটি। এটা বাঙালি অস্মিতাকে ধাক্কা দিচ্ছে। বাংলার সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। সম্প্রতির সংস্কৃতিকে উস্কে দিচ্ছে। বাংলায় যেখানে সত্যজিৎ রায়ের সিনেমা চলে, মৃণাল সেনের সিনেমা সেখানে এই ধরনের প্রোপাগান্ড সিনেমা বাংলার মানুষ মেনে নেবে না।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *