Scientist Vivek Lall: নাসা থেকে ন্যাটোয় অবাধ বিচরণ, কে এই ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী বিবেক লাল? – Bengali News | From NASA to NATO, the remarkable journey of scientist Vivek Lall
নয়াদিল্লি: নাসা(NASA) থেকে ন্যাটো(NATO)। সর্বত্র তাঁর অবাধ বিচরণ। তাঁর পাণ্ডিত্যে অগাধ আস্থা রেখেছে বিশ্বের তাবড় সংস্থা। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী বিবেক লাল। বছর ছাপান্নর এই বিজ্ঞানী বর্তমানে ক্যালিফোর্নিয়ার সান দিয়োগেতে অবস্থিত জেনারেল অ্যাটমিকস গ্লোবাল কর্পোরেশনের চিফ এগজিকিউটিভ।
এছাড়াও আরও একাধিক বিশ্ববিদ্যালয়, সংস্থার যুক্ত এই বিজ্ঞানী। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের একজন ভিজিটিং ফেলো। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েরও একজন ভিজিটিং ফেলো। এছাড়া, তিনি ওয়াশিংটন ডিসির স্পেস পলিসি ইনস্টিটিউটের একজন স্কলার।
২০২৪ সালে তাঁকে সম্মানিত করে ব্রিটেনের সংসদ। সমালোচনামূলক এবং উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য গত বছরের জুলাইয়ে ব্রিটেনের সংসদ তাঁকে সম্মানিত করে। একাধিক আন্তর্জাতিক নেতার উপস্থিতিতে ২০২৪ সালের ওয়ার্ল্ড লিডার্স অ্যাওয়ার্ড তাঁর হাতে তুলে দেওয়া হয়। এর আগে ২০২২ সালের অক্টোবরে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর হাতে তুলে দিয়েছিলেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
