Kalighat: হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় বর্ম পরে দাঁড়িয়ে পুলিশ, শুরু 'কালীঘাট চলো' অভিযানের জমায়েত - Bengali News | Tilottama Mancha called kalihjat chalo abhiyan - 24 Ghanta Bangla News
Home

Kalighat: হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় বর্ম পরে দাঁড়িয়ে পুলিশ, শুরু ‘কালীঘাট চলো’ অভিযানের জমায়েত – Bengali News | Tilottama Mancha called kalihjat chalo abhiyan

কৌস্তভ গঙ্গোপাধ্যায় ও সুজয় পালের রিপোর্ট

কলকাতা: একদিকে নবান্ন অভিযান চলছে। অন্যদিকে তিলোত্তমা মঞ্চের ডাকে চলছে ‘কালীঘাট চলো’ অভিযান। ইতিমধ্যেই জমায়েত করতে শুরু করেছেন আন্দোলনকারীরা। তবে তৈরি রয়েছে পুলিশও। তিনটি ব্যারিকেড তৈরি করা হয়েছে। সামনে রয়েছেন মহিলা পুলিশ। প্রস্তুত রয়েছে র‌্যাফ ও জলকামান।

এ দিন হাজরা মোড়ে বিকেল চারটে নাগাদ ধীরে ধীরে আসতে শুরু করেন নগরিক সমাজের অনেকে। আন্দোলকারীরা স্লোগানিং-সাউটিং শুরু করেছে। হাজরা পার্কে পৌঁছলেন সমাজকর্মী মীরাতুন নাহার। তিনি বলেন, “পুলিশ আর কতদিন দলনেত্রীর সেবা করবেন? আমাদের মেয়ে চলে যাওয়ার পরও ওরা মানুষ হল না? ওঁদের আত্মীয় নেই। এরা সাধারণমানুষের পুলিশ নয়।”

হাজরা থেকে যে রাস্তা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে গিয়েছে সেখানে সাদা-পুলিশে ছয়লাপ। বর্ম পরে রয়েছেন পুলিশ আধিকারিকরা। কার্যত পুলিশের ত্রিস্তরীয় নিরপত্তা রয়েছে হাজরা পার্কের কাছে। উল্লেখ্য, আজ তিলোত্তমার মা-বাবা ডাক দেন নবান্ন অভিযানের। প্রচুর মানুষ হাজির হন সেখানে। পাশাপাশি ‘কালীঘাট চলো’ অভিযানেরও ডাক দেওয়া হয়। এ দিন নবান্ন অভিযানে অসুস্থ হয়ে পড়েন তিলোত্তমার মা। তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। শ্বাসকষ্ট-বমি-বমি ভাব রয়েছে তাঁর। তিলোত্তমার মায়ের অভিযোগ, পুলিশ তাঁকে মেরেছে। তাঁর শাঁখা ভেঙে দিয়েছে। যদিও পুলিশ সবটাই অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *