ভালো কিছুর আশায় বাড়ির বাইরে "শুভ লাভ" লিখেছেন? জানেন এর আসল অর্থ কী - Bengali News | Why do people write Shubh Labh outside the home - 24 Ghanta Bangla News
Home

ভালো কিছুর আশায় বাড়ির বাইরে “শুভ লাভ” লিখেছেন? জানেন এর আসল অর্থ কী – Bengali News | Why do people write Shubh Labh outside the home

Spread the love

বাড়ির বাইরে “শুভ লাভ” লিখেছেন, জানেন এর অর্থ কী?Image Credit source: Pinterest

হিন্দু সংস্কৃতিতে “শুভ লাভ” শব্দদ্বয় দেবী লক্ষ্মী ও গণেশের সঙ্গে সম্পর্কিত। অনেকের বাড়ির বাইরে, মূল দরজাতে দেখা যায় “শুভ লাভ” লেখা রয়েছে। হিন্দু ধর্মে এই লেখার আলাদা গুরুত্ব রয়েছে। স্বস্তিক চিহ্ন দিয়ে তার দুই পাশে লেখা হয় “শুভ লাভ।” আপনি কি জানেন এই লেখার অর্থ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

বাস্তুশাস্ত্রে এই “শুভ লাভ” লেখার বিশেষ তাৎপর্যও রয়েছে। এমনটা সকলেই বিশ্বাস করেন যে, বাড়ির মূল দরজায় স্বস্তিক চিহ্নর পাশে কেউ যদি “শুভ লাভ” লিখে রাখেন তা হলে সেই পরিবারে সুখ এবং সমৃদ্ধি আসে। এই শব্দ দুটির আধ্যাত্মিক গুরুত্বও বেশ প্রভূত। কোনও ঘরের বাইরে “শুভ লাভ” লিখে রাখা হলে নেতিবাচক শক্তি দূরে থাকে। সেই বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে।

উল্লেখ্য, হিন্দু শাস্ত্র অনুযায়ী, ভগবান গণেশের দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি। আর পুত্র শুভ এবং লাভ। গণেশ বিঘ্নহর্তা, তাঁর সঙ্গে ঋদ্ধি ও সিদ্ধির আশীর্বাদ পেলে সেই ব্যক্তি আরও সৌভাগ্যবান হন। অনেকের বিশ্বাস কোনও ব্যক্তি বাড়ির মূল দরজায় “শুভ লাভ” লিখলে, তিনি যশস্বী লাভ করেন। সেই ব্যক্তি অত্যন্ত বৈভবশালী হন, পাশাপাশি তিনি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হন।

ঘরবাড়ির বাইরে “শুভ লাভ” লেখা থাকলে সুখ এবং সৌভাগ্য লাভ হয়। সেইসঙ্গে যে ব্যক্তির বাড়িতে এমনটা লেখেন, তিনি যথেষ্ট নিরাপত্তা পান। হিন্দুশাস্ত্র মতে, সুখ ও সৌভাগ্য লাভ করার জন্য বুধবার গণেশ পুজো করতে পারেন। সেই সময় গণেশ ঠাকুরের পাশাপাশি ঋদ্ধি-সিদ্ধি ও শুভ-লাভের বিশেষ মন্ত্রও উচ্চারণ করার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *