মায়ের সঙ্গে মুখ দেখাদেখি নেই, সেই অহনা মা হলেন - Bengali News | Ahana Dutta has become a mother - 24 Ghanta Bangla News
Home

মায়ের সঙ্গে মুখ দেখাদেখি নেই, সেই অহনা মা হলেন – Bengali News | Ahana Dutta has become a mother

Spread the love

২৮ জুলাই মা হলেন অভিনেত্রী অহনা দত্ত। মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে প্রেমের কারণে বাড়িতে বিস্তর ঝামেলা হয়েছিল অহনার। মায়ের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। অহনার মা সিঙ্গল মাদার হিসাবে তাঁকে বড় করেছেন। মেকআপ আর্টিস্টের সঙ্গে হঠাত্‍ প্রেম, এত কম বয়সে বিয়ে, কিছুই মানতে পারেননি তিনি।

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মিশকার চরিত্র করে জনপ্রিয়তা পেয়েছিলেন অহনা। তারপর রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বাংলা ধারাবাহিক থেকে জনপ্রিয়া পাওয়ার পর সিনেমায় সুযোগ পেলেও অভিনয় থামিয়ে দিয়েছেন অহনা ব্যক্তিগত জীবনের কারণে। মা হওয়ার জন্য তাঁকে বিরতি নিতে হয়েছে। অবশ্য কনটেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করতে শুরু করে দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের বহু মুহূর্ত অহনা এতদিন ভাগ করে নিচ্ছিলেন, তাঁর অনুরাগীদের সঙ্গে। মাঝে-মাঝে তাঁকে কষ্ট পেতেও দেখা গিয়েছে, এই সময়ে তাঁর পাশে কোনও মহিলা অভিভাবক না থাকার কারণে।

অহনা যেসব কনটেন্ট পোস্ট করেন, সেখানে তাঁর শ্বশুরমশাইকে দেখা যায়। দীপঙ্কর কীভাবে খেয়াল রাখেন অহনার, সেসব দেখা যায়। অহনা মা হওয়ার পর প্রথম ফেসবুকে পোস্ট করেন দীপঙ্কর। তারপর অহনা নিজেই লেখেন, তিনি আর দীপঙ্কর নতুন অধ্যায় শুরু করছেন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অহনা। এক অনুরাগী লিখেছেন, ”আপনার জীবনের খুঁটিনাটি দেখতে ভালোলাগে। মনের মধ্যে তীব্র লড়াই চলে আপনার, সেটা বুঝতে পারি। আপনার পাশে আছি। কীভাবে মেয়েকে বড় করছেন, সেসব মুহূর্ত দেখতে চাই।” আর একজন লিখেছেন, ”বেশ কম বয়সে মা হয়েছেন। অভিনয় করা ছেড়ে দেবেন না। পরে আফসোস করার চেয়ে কাজ চালিয়ে যাওয়া ভালো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *