Haridwar Stampede: হরিদ্বারের মন্দিরে তুমুল বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত ৬, আহত অনেকে - Bengali News | At Least 6 Dead, Several Injured in Stampede at Haridwar's Manasa Devi Temple, Rescue going on - 24 Ghanta Bangla News
Home

Haridwar Stampede: হরিদ্বারের মন্দিরে তুমুল বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত ৬, আহত অনেকে – Bengali News | At Least 6 Dead, Several Injured in Stampede at Haridwar’s Manasa Devi Temple, Rescue going on

Spread the love

হরিদ্বারে মনসা মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু। Image Credit source: X

হরিদ্বার: হরিদ্বারের মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। আহত আরও অনেকে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকালে উত্তরাখণ্ডের হরিদ্বারে বিখ্যাত মনসা দেবী মন্দিরে এই বিপত্তি ঘটে। মন্দিরে ওঠার সিড়িতে পুণ্যার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপরই ভিড়ের চাপে হুড়মুড়িয়ে পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়। আহত আরও অনেকে। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

গারওয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে বলেন, “মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হওয়ার খবর মিলেছে। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়েই পরিস্থিতি বোঝা যাবে।”

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *