শিয়ালদায় ২১ লোকাল ট্রেন বাতিল! বনগাঁ, নামখানা-সহ কোনগুলি চলবে না? রইল তালিকা, বাংলার মুখ
ছুটির দিনে (শনিবার এবং রবিবার) শিয়ালদা ডিভিশনে মোট ২১টি লোকাল ট্রেন বাতিল থাকবে। আসলে বিভিন্ন রকমের কাজ চলবে। সেজন্য ২১টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদম জংশন স্টেশন এলাকায় সাত ঘণ্টা ট্র্যাফিক ব্লক থাকবে। তাই শনিবার এবং রবিবার মিলিয়ে মোট ১৯টি লোকাল বাতিল করা হয়েছে। শনিবার এবং রবিবারের মধ্যবর্তী রাতে সেই কাজ চলবে। শনিবার রাত ১২ টা (ইংরেজি মতে রবিবার) থেকে কাজ শুরু হবে। চলবে রবিবার সকাল সাতটা পর্যন্ত। আবার শনিবার রাত ১২ টা ১০ মিনিট (ইংরেজি মতে রবিবার) থেকে রবিবার ভোর ৪ টা ১০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে। সেজন্য লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় দুটি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
শনিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩২২৪৯ শিয়ালদা-ডানকুনি লোকাল।
২) ডাউন ৩৩২৫২ ডানকুনি-শিয়ালদা লোকাল।
রবিবার শিয়ালদা-ডানকুনি শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) আপ ৩২২১১
২) আপ ৩২২১৩
৩) আপ ৩২২১৫
৪) আপ ৩২২১৭
৫) আপ ৩২২১৯
৬) ডাউন ৩২২১২
৭) ডাউন ৩২২১৪
৮) ডাউন ৩২২১৬
৯) ডাউন ৩২২১৮
১০) ডাউন ৩২২২০
রবিবার আর কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকছে?
১) শিয়ালদা-হারবা লোকাল: আপ ৩৩৬৫৩ এবং ডাউন ৩৩৬৫৪।
২) শিয়ালদা-দত্তপুকুর লোকাল: ডাউন ৩৩৬১২।
৩) শিয়ালদা-বনগাঁ লোকাল: আপ ৩৩৮১৭ এবং ডাউন ৩৩৮২৪।
৪) শিয়ালদা-বারাসত লোকাল: আপ ৩৩৪৩১ এবং ডাউন ৩৩৪৩২।
লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৪৯৩৫ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল।
২) ডাউন ৩৪৯১৪ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল।