Weather Update: উইফার এফেক্ট! বাংলায় প্রবল দুর্যোগ, ক’দিন চলবে? – Bengali News | Weather update Weaver effect! Severe disaster in Bengal, how long will it last?
কলকাতা: চিন ও ভিয়েতনামের ঘূর্ণিঝড় উইফার অংশ মিশে ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী!বঙ্গোপসাগরের ওপরে তৈরি গভীর নিম্নচাপ। আর তার জেরে বাংলায় প্রবল দুর্যোগ! আজ দিনভর ভারী বৃষ্টি। সুন্দরবন হয়ে স্থলভাগে পৌঁছেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। এখনও পর্যন্ত ১০০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপ। ক্যানিং থেকে নিম্নচাপের দূরত্ব ৬০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের ওপর দিয়েই যাবে প্রবল দুর্যোগ। তার জেরে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। অতি ভারী বৃষ্টি ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। সোমবার লাল সতর্কতা জারি করা হয়েছে। এই নিম্নচাপে প্রবল দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। খুব তাড়াতাড়ি তার হাত থেকে মিলছে না রেহাইও, সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে থাকছে দুর্যোগের পূর্বাভাস।
ইতিমধ্যে কলকাতা-সহ শহরতলি একাধিক জেলা জলমগ্ন। জেলাতেও বানভাসি পরিস্থিতি। বৃষ্টি কমার পরও জেলার পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না। কারণ ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণ জল ছাড়লে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।
সল্টলেকে ১৩২ মিলিমিটার, উল্টোডাঙায় ১০১ মিমি, মানিকতলা ৯৭ মিমি, দমদমে ৬৭ মিমি বৃষ্টি হয়েছে ২৪ ঘণ্টায়। ভারী বৃষ্টিতে নাকাল মহানগর। সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, সল্টলেট জলমগ্ন।
সমুদ্রও উত্তাল থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একনজরে
ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা ও শহরতলিতে
চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে
আরও ৬ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা
মঙ্গলবার পর্যন্ত কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
