Sandeshkhali: জামিন পেলেন উত্তম সর্দার, জামিন বিজেপি নেতারও – Bengali News | Uttam sardar bikash singh get bail from basirhat court on sandeshkhali case
বসিরহাট: জামিন পেলেন উত্তম সর্দার, বিকাশ সিং। সোমবার ধৃতদের বসিরহাট আদালতে তোলা হয়। ২ হাজার টাকার বন্ডে জামিন দেয় আদালত। সন্দেশখালি থানার স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার করা হয় বিকাশ সিং ও উত্তম সর্দারকে। অন্যদিকে এদিন আদালতে জামিন পান তিনজন গ্রামবাসীও। শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে যাঁদের গ্রেফতার করেছিল পুলিশ। এদিন জামিন পান তিন গ্রামবাসী সুজয় মণ্ডল, সৈকত দাস ও প্রদীপ মণ্ডল। তবে উত্তম সর্দার বা বিকাশ সিংরা জামিন পেলেও নিরাপদ সর্দারের জামিনের বিষয়টি এখনও স্পষ্ট নয়।
রেজিস্ট্রার সিকিউরিটি বন্ডে ২ হাজার টাকায় জামিন দেওয়া হয় তিনজনকে। যেদিন অশান্তি হয় সন্দেশখালিতে, সেইদিনই গ্রেফতার করা হয়েছিল এই তিনজনকে। সেদিন শিবু হাজরা মোট ১১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ সোমবার জেল হেফাজতে চায় তিনজনকে। তবে আদালত সমস্ত দিক বিচার করে জামিন দিয়েছেন তিন গ্রামবাসীকে।