Canning Murder: নাবালকের মোবাইলে এত লোভ! নিজের ভাইপোকেও রেয়াত করেনি – Bengali News | Canning murder: uncle arrested for killing nephew for his mobile
ক্যানিং: মাস দু’য়েক আগে নিজের ভাইপোকে ধারালো অস্ত্রের কোপে খুন করেছিল কাকা। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে আলমগীর ঢালীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার রাতে তাঁকে ক্যানিংয়ের দাঁড়িয়া এলাকা গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বুধবার আলিপুর আদালতে পাঠিয়েছে।
জানা গিয়েছে, ভাইপো আনারুল ঢালি(১৪)-কে মাছ ধরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত আলমগীর। কিন্তু তারপর থেকে আর বাড়িতে ফেরেননি ওই নাবালক। পরের দিন স্থানীয় একটি জলাশয় থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে পুলিশ হামিদা নামে এক মহিলাকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছুই জানা যায়নি। তদন্তের আরও গভীরে গিয়ে পুলিশ জানতে পারে আলমগীরের লোভ ছিল আনারুলের মোবাইল ফোনটিতে। সেই ফোন হাতাতেই ভাইপোকে খুন করেন বলে সন্দেহ হয় পুলিশের। পুলিশের জেরায় নিজের দোষ কবুল করেছেন অভিযুক্ত। উদ্ধার হয়েছে মোবাইল ফোনটি। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার আরও তদন্ত করতে চাইছে।