Muri Ghonto Recipe: মুড়িঘন্ট এভাবে বানালে হবেও তাড়াতাড়ি, স্বাদও ভাল হবে! - Bengali News | Delicious Bengali Muri Ghonto Recipe to cook at home - 24 Ghanta Bangla News
Home

Muri Ghonto Recipe: মুড়িঘন্ট এভাবে বানালে হবেও তাড়াতাড়ি, স্বাদও ভাল হবে! – Bengali News | Delicious Bengali Muri Ghonto Recipe to cook at home

Spread the love

একটা সময় যখন মুড়িঘন্ট ছিল গরীব নাবিকদের অন্যতম প্রধান খাবার। তাম্রলিপ্ত বা চন্দ্রভাগা বন্দর থেকে জাহাজ নিয়ে ব্যবসার জন্য যাত্রা করতেন তখন খাবার হিসাবে বেশিরভাগ সময় জুটতো মাছ। মাছের ঝোল রান্না করার পরও কাঁটা জাতীয় অংশ ফেলে দিতে না। বরং সেটাই চালের সঙ্গে মিশিয়ে পোলাওয়ের মতো এক ধরনের পদ তৈরি করা হত। সেটাই ক্রমে সময়ের সঙ্গে হয়ে ওঠে বাঙালির আপন পদ মুড়িঘন্ট। কীভাবে বানাবেন একদম বাঙালি স্বাদের মুড়িঘন্ট? রইল সেই রেসিপি।

উপকরণ –

১। কাতলা মাছের মাথা টুকরো করে কাটা না হলে রুই মাছ চলবে।
২। ৫০ গ্রাম গোবিন্দ ভোগ চাল
৩। ১ টি মাঝারি আকারের আলু ছোট টুকরো করে কাটা
৪। ২ টি বড় পেঁয়াজ কুচি
৫। ১ চা চামচ আদা বাটা
৬। ২ চা চামচ রসুন বাটা
৭। ২ টি চেড়া কাঁচালঙ্কা
৮। স্বাদ মতো নুন
৯। ১ টেবিল চামচ চিনি
১০। দেড় চা চামচ হলুদ গুঁড়ো
১১। ১ চা চামচ ঘি
১২। ৬ টেবিল চামচ সর্ষের তেল
১৩। ১/২ চা চামচ গরম মশলা বাটা
১৪। ১/২ চা চামচ গোটা জিরা
১৫। ২ টি তেজপাতা
১৬। ১ টি ছোটো এলাচ, ১ টি লবঙ্গ ও ১টি দারচিনি
১৭। ২ টি গোটা শুকনো লঙ্কা
১৮। ১ টি মাঝারি মাপের টমেটো মিহি করে কুচোনো
১৯। ১ চা চামচ জিরা গুঁড়ো
২০। ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
২১। ১/২ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো

প্রণালী –

মাছের মাথা ভাল করে ধুয়ে নুন, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখুন।

একটি কড়াইতে তেল দিয়ে গরম হলে মাছের মুড়ো গুলো কড়া করে ভেজে নিন। ঐ তেলেই আলু লাল করে ভেজে তুলে রাখুন।

এবার লাগলে আরেকটু তেল দিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ দিয়ে দিন। বাদামী রঙ হয়ে এলে টমেটো কুচি ও নুন দিয়ে ঢাকা দিয়ে দিন।

কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবেন টমেটো নরম হয়ে গেছে। এবার ভাল করে লাল করে ভেজে আদা বাটা, রসুন বাটা, বাকি হলুদ গুঁড়ো, চিনি, বাকি শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও ভাজা মাছের মুড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে ভাজা আলু চাল দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিন।

কিছুক্ষণ পর ঢাকা খুলে কাঁচালঙ্কা, ঘি, গরম মশলা বাটা দিন। প্রয়োজন হলে আরও একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিন।

কিছুক্ষণ পর ঢাকা খুলে মাখো মাখো করে নামিয়ে নিলেই রেডি মুড়ি ঘন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *