Secondary Income: এই সব কাজ হতেই পারে আপনার উপার্জনের দ্বিতীয় উৎস! – Bengali News | Secondary Income: All these jobs can be your second source of income!
অফিসে কাজ করে বাড়ি ফিরে বা যাঁরা ব্যবসা করেন দিন শেষে বাড়ি ফিরে তাঁদের আর কিছু করতে ইচ্ছা না করা খুবই স্বাভাবিক। কিন্তু আপনার শখের এমন কিছু কাজ রয়েছে যা করে আপনি মাসের শেষে বেশ কিছুটা বাড়তি টাকা উপার্জন করতে পারবেন। এমনকি সেই কাজ আপনার খুব বেশি ভাল লেগে গেলে, সেটাই আপনার উপার্জনের প্রধান উৎস হয়ে উঠতে পারে।
ছবি তোলা
অনেক মানুষই এমন রয়েছেন যাঁরা ছবি তুলতে ভালবাসেন। আর বর্তমান যুগে ভাল ছবি তুলতে দারুণ ক্যামেরার প্রয়োজন এমনটাও নয়। একটা সাধারণ মোবাইলের ক্যামেরা দিয়েও আজকাল দারুণ দারুণ সব ছবি তোলা যায়। আর নিজের তোলা ছবি বিভিন্ন স্টক ফটোগ্রাফির ওয়েবসাইটে, সংবাদমাধ্যম বা বিভিন্ন জায়গায় বিক্রি করে অর্থ উপার্জন করা যেতে পারে।
অনেকে আবার ফ্রিল্যান্স ফটোগ্রাফিও করে থাকেন। কোনও ক্লায়েন্টের জন্যও ছবি তুলতে পারেন আপনি। এ ছাড়াও কোনও বিয়ে বা জন্মদিন বা কোনও কর্পোরেট অনুষ্ঠানে ফটোগ্রাফার হিসাবে কাজ করেও বাড়তি কিছু উপার্জন করা যায়।
লেখা
অনেকেই রয়েছেন যাঁরা লিখতে ভালবাসেন। আর তাঁরা অবসর সময় বিভিন্ন ধরণের সৃজনশীল লেখা লিখতে পারেন। তারপর সেই লেখা বিক্রি করে বা বিভিন্ন জায়গায় পোস্ট করে উপার্জন করতে পারেন। এ ছাড়াও অনেকে কন্টেন্ট রাইটিং করে, কেউ ফ্রিল্যান্স রাইটিং করে। অনেকে আবার ব্লগ লেখে। ব্লগের ক্ষেত্রে ওয়েবসাইটে বিজ্ঞাপন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে উপার্জন করা যায়।
গান বা আবৃত্তি
অনেকেই গান গাইতে ভালবাসেন বা দারুণ আবৃত্তি করেন। আর তাঁদের এই শখকে কাজে লাগিয়ে তাঁরা উপার্জন করতে পারেন। কেউ ইউটিউব বা স্পটিফাইতে একটা গান বা আবৃত্তির চ্যানেল তৈরি করতে পারেন। কেউ অনলাইনে গান বা আবৃত্তি শেখাতে পারেন।