Narendra Modi: মোদীর সভার বিজ্ঞাপনে মমতার নাম, আমন্ত্রণ পেলেন ৮ তৃণমূল সাংসদ? - Bengali News | Mamata Banerjee and 8 TMC MP's name mention in PM Modi's invitation card - 24 Ghanta Bangla News
Home

Narendra Modi: মোদীর সভার বিজ্ঞাপনে মমতার নাম, আমন্ত্রণ পেলেন ৮ তৃণমূল সাংসদ? – Bengali News | Mamata Banerjee and 8 TMC MP’s name mention in PM Modi’s invitation card

Spread the love

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি অনুষ্ঠানের বিজ্ঞাপনে ৮ তৃণমূল সাংসদের নাম। নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। অথচ তৃণমূল সাংসদদের দাবি, তাঁদের কাছে কোনও আমন্ত্রণপত্রও আসেনি। শুক্রবার দুর্গাপুরে রয়েছে নরেন্দ্র মোদীর সভা। একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন সেই সভা থেকে। আর সেই প্রশাসনিক সভা নিয়ে যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, সেখানে নাম রয়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতা-নেত্রীর।

মমতা ছাড়াও নাম রয়েছে মালা রায়, কল্য়াণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তীর নাম। কিন্তু সাংসদদের দাবি, তাঁরা এমন কোনও কার্ড পাননি।

তৃণমূল বলছে, যে সাংসদদের নাম আছে, তাঁরা কেউ আমন্ত্রণ পাননি। এমনকী প্রশাসনিক অনুষ্ঠান সম্পর্কে কিছু জানতেনও না তাঁরা। নামগুলি দিয়ে একটা সৌজন্যের রাজনীতি করা হচ্ছে বলেও দাবি করেছে তৃণমূল। এই পুরো বিষয়টাকে নাটক বলে ব্যাখ্যা করা হয়েছে।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *