Adani Group: ঘরে ঘরে আদানি! ITC-র কায়দায় বাজারে 'প্রতিপত্তি' বাড়াচ্ছে তারা - Bengali News | AWL Agri Business Reports 21% YoY Revenue Surge in Q1 FY26 - 24 Ghanta Bangla News
Home

Adani Group: ঘরে ঘরে আদানি! ITC-র কায়দায় বাজারে ‘প্রতিপত্তি’ বাড়াচ্ছে তারা – Bengali News | AWL Agri Business Reports 21% YoY Revenue Surge in Q1 FY26

নয়াদিল্লি: ফুলে ফেঁপে উঠেছে আদানিদের ব্যবসা। বছরের প্রথম ত্রৈমাসিকেই হয়েছে বিরাট বৃদ্ধি। মঙ্গলবার একটি রিপোর্ট প্রকাশ করেছে আদানি গোষ্ঠী ও উইলমার ইন্টারন্যাশনাল আওতাধীন AWL Agri Business। সেই রিপোর্টে তারা জানিয়েছে, নতুন অর্থবর্ষের প্রথম তিন মাসে ১৭ হাজার ৫৯ কোটি টাকা মুনাফা করেছে তারা। অর্থাৎ একেবারে ২১ শতাংশ বৃদ্ধি।

সংস্থা তরফে জানা গিয়েছে, এই সুবৃদ্ধির কারণ একটা বছর প্রতি ২৬ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে তাদের ভোজ্যতেলে বিক্রি। সেই সূত্র ধরেই শিল্পমহলে নতুন আশা বুনছে AWL Agri Business। তাদের মোট মুনাফার ১৩ হাজার ৪১৫ কোটি টাকা তো শুধু তেল বেচেই এসেছে।

এছাড়াও খাদ্য ও ভোগ্যপণ্য খাতেও দেখা গিয়েছে ৪ শতাংশ বৃদ্ধি। যার জেরে মোট মুনাফা বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৪১৪ কোটি টাকা। যা মোট মুনাফায় অবদা রেখেছে ৮ শতাংশ। ওয়াকিবহাল মহল জানিয়েছে, খাদ্য ও ভোগ্যপণ্য সেক্টরে নিজেদের হাত-পা ছড়াচ্ছে আদানির এই সংস্থা। ঠিক যেভাবে সিগারেটের মার্কেটে ITC নিজের একটা প্রতিপত্তি বিস্তার করেছে। একই কায়দায় ভোজ্য তেলের সেক্টরেও নিজেদের প্রভাব বিস্তার করছে আদানিরা। যার মাধ্যমে প্রতি বছর ১২০০ থেকে ১৫০০ কোটি টাকা পর্যন্ত উপার্জন করা যাবে বলে মনে করছে তারা।

তবে বললেই কি আর প্রভাব বিস্তার করা যায়। চাই কৌশলও। ২০২২ অর্থবর্ষের রিপোর্ট বলছে, কৌশল এঁটে দেশজুড়ে নিজেদের বিস্তার ঘটাচ্ছে তারা। ইতিমধ্যেই ৮.৭ লক্ষ দোকানে নিজেদের তেল বিক্রি শুরু করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *