Fitness: ফিট থাকতে রোজ হাঁটেন? মেনে চলুন ৬-৬-৬ ফর্মুলা, উপকার পাবেন অনেক বেশি - Bengali News | Health Tips: With the 6 6 6 walking rule, you can easily complete 10,000 steps, many diseases will remain away - 24 Ghanta Bangla News
Home

Fitness: ফিট থাকতে রোজ হাঁটেন? মেনে চলুন ৬-৬-৬ ফর্মুলা, উপকার পাবেন অনেক বেশি – Bengali News | Health Tips: With the 6 6 6 walking rule, you can easily complete 10,000 steps, many diseases will remain away

Spread the love

ফিট থাকতে অনেকেই নানা উপায় অবলম্বন করেন। কেউ বা জিমে এক্সারসাইজ করেন। অনেকে আবার বাড়িতেই ফিটনেস ট্রেনিং, কেউ সাঁতার। সময়ের অভাবে অনেকের কাছে এর কোনওটাই হয়তো সম্ভব হয় না। তাই বেছে নেন সহজ পন্থা। রোজ অনেকটা পথ হাঁটেন। তাতেও উপকার হয় অনেকটা। এর মধ্যেও যদি একটি ফর্মুলা মানা যায়? ৬-৬-৬ এই ফর্মুলা ব্যবহার করে দেখতেই পারেন। কী এই বিষয়টি?

স্বাস্থ্যের জন্য় প্রত্যেকেরই কিছুটা অন্তত হাঁটাহাটি করা উচিত। সেটাই যদি একটু নিয়ম মেনে হয়, ফিটনেস ঠিক থাকবেই। অনেক রোগই কাছে ঘেঁষতে পারবে না। কী কী স্টেপ ফলো করা যেতে পারে?

আপনি যদি ৬ হাজার স্টেপও হাঁটেন, সেটাকে তিন ভাগে ভাগ করে নিতে পারেন। সকালের খাবার খেয়ে ৬ মিনিট হাঁটা যেতে পারে। এরপর দুপুরের খাবারের পর ফের ৬ মিনিট এবং রাতে খেয়ে আরও ৬ মিনিট। এই ৬-৬-৬ ফর্মুলা মেনে চলাটাও খুব সহজ। সময়ের অভাবও মনে হবে না।

আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, চেষ্টা করতে হবে দ্রুত হাঁটার। তা হলেই এই সময়ের মধ্যে ৬ হাজার স্টেপ কমপ্লিট করা যাবে। প্রাথমিক ভাবে মনে হতেই পারে, ৬ মিনিট খুবই কম সময়। কিন্তু এই হাঁটাতেই হজমশক্তি বৃদ্ধি, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখা এবং শরীরে স্ফূর্তি ধরে রাখতে সাহায্য করবে। টানা হাঁটার চেয়ে ৬ মিনিট করে তিন বেলা হাঁটা অনেক বেশি উপকারী।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানানো। কোনও রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের পরামর্শ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *