করিনাকে লুকিয়ে বিয়ে করেছিলেন রণবীর! কাপুর খানদানের অতীত ঘটনা সামনে আনলেন নায়ক নিজেই - Bengali News | Ranbir kapoor weds kareena kapoor in childhood - 24 Ghanta Bangla News
Home

করিনাকে লুকিয়ে বিয়ে করেছিলেন রণবীর! কাপুর খানদানের অতীত ঘটনা সামনে আনলেন নায়ক নিজেই – Bengali News | Ranbir kapoor weds kareena kapoor in childhood

Spread the love

নিন্দুকদের বরাবরই নজর রয়েছে কাপুর ফ্য়ামিলিতে। হ্য়াঁ, যে কাপুর ফ্য়ামিলিতে বলিউডের একের পর এক তারকা জন্ম, সেই কাপুর ফ্য়ামিলির কিসসা জানার জন্য কৌতুহলের শেষ নেই। সে রাজ কাপুর-নার্গিস সম্পর্ক হোক কিংবা ঋষি কাপুর-নিতু সিং। গুঞ্জন থেকে বাদ পড়েননি এই ফ্যামিলির দুই মেয়ে করিনা ও করিশ্মাও। তবে সবাইকে যেন টেক্কা দিয়েছেন রণবীর কাপুর। এখন তিনি আলিয়া ভাটের বাধ্য স্বামী হলেও, রণবীরের প্রেমকাব্যে কখনও সোনম কাপুর, তো কখনও দীপিকা পাড়ুকোন, তো আবার ক্যাটরিনা এন্ট্রি নিয়ে নানা কেচ্ছা! তবে বলিউডের হট প্লেবয় রণবীর কিন্তু আলিয়ার সঙ্গে সংসার করে সুখেই রয়েছেন। তবে জানেন কি? ছোটবেলায় তুতো দিদি করিনাকে গোপনে বিয়ে করেছিলেন রণবীর! নাহ, কোনও গুঞ্জন নয়, বরং রণবীর নিজেই গোপন কথা ফাঁস করেছেন।

বেশ কয়েক মাস আগে করিনার পডকাস্টে হাজির হয়েছিলেন রণবীর ও তাঁর বোন রিধিমা কাপুর। সেখানেই আড্ডার মাঝে ফস করে রণবীর ফাঁস করেন এই বিয়ের গপ্পো।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। করিনার এই পডকাস্টে কথায় কথায়,ছোটবেলার কথা ওঠে। আর সেখানেই রণবীর জানান, ছোটবেলায় রান্নাবাটি খেলার সময় রণবীরের বউ হতেন করিনা। আর রিধিমা হতেন রণবীরের মা। রণবীর জানিয়েছেন, একদিন রান্নাবাটি খেলার সময়, নিতু সিংয়ের ড্রেসিং টেবিল থেকে লিপস্টিক নিয়ে করিনার সিঁথিতে পরিয়ে দিয়েছিলেন। আর ছাদনাতলা সাজিয়ে ছিলেন রণবীরের বোন রিধিমা! রণবীরের মুখে এসব শুনে হতবাক হয়েছিলেন করিনা। করিনা জানান, ভাগ্যিস এসব আমার মনে নেই। নাহলে বেশ বড় বিপাকে পড়তাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *