রতন টাটা প্রেমে পড়েছিলেন এই বলিউড নায়িকার, কে তিনি? - Bengali News | Did you know this bollywood actress once stollen heart of ratan tata - 24 Ghanta Bangla News
Home

রতন টাটা প্রেমে পড়েছিলেন এই বলিউড নায়িকার, কে তিনি? – Bengali News | Did you know this bollywood actress once stollen heart of ratan tata

Spread the love

রতন টাটা– সারা বিশ্ব তাঁকে সমীহ করে চলত। আজও তিনি বহু মানুষের অনুপ্রেরণা। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও কোনওদিনই অহংবোধ ছুঁতে পারেনি তাঁকে। ৮৬ বসন্ত একাই কাটিয়েছেন তিনি। বারংবার বিয়ে ঠিক হয়েও ভেঙে গিয়েছে, নিজেই জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে। তবে এমন না যে, বসন্ত তাঁর মন ছুঁতে পারেনি কখনও। এসেছিল প্রেম, গড়ে উঠেছিল ভালবাসাও। কে ছিলেন তাঁর প্রেমিকা?

শোনা যায় বলিউডের এক লাস্যময়ীর প্রেমেই পড়েন রতন। ১৯৪৪ সালের ১৭ অক্টোবর পাঞ্জাবের লুধিয়ানায় একটি গারেওয়াল জাট-শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটার প্রাক্তন। এরপর বেশ কিছু দিন তিনি ছিলেন বিদেশে। তবে ‘টারজান গোজ টু ইন্ডিয়া’ ছবির মধ্যে দিয়ে সকলের নজর কেড়ে নেন অল্প বয়সেই।

পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর। সত্যজিত রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ থেকে শুরু করে রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’-এ অভিনয় করতে দেখা যায় তাঁকে। কে, বুঝতে পেরেছেন এবার? তিনি আর কেউ নন বলিউডের বোল্ড বিউটি সিমি গারেওয়াল। বলিউডের আনাচকানাচ সাক্ষী, তাঁর সঙ্গেই প্রেম ছিল টাটার। পরে তা ভেঙে যায়। কেন সেই প্রেম ভেঙেছিল তা আজও অজানা। তবে পরবর্তীতে এক সাক্ষাৎকারে রতন টাটাকে নিয়ে মুখ খুলেছিলেন সিমি। বলেছিলেন, “রতন আর আমার এক পুরনো সম্পর্ক রয়েছে। ও খুব ভাল মানুষ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *