প্রযোজক করণের ১৭০০ কোটির সম্পত্তি, প্রযোজক গৌরী খানের কত টাকা? – Bengali News | Top 10 richest film producers in india
ভারতের প্রথম দশ ধনী প্রযোজকের মধ্যে বলিউডের বেশ কিছু প্রযোজকের নাম রয়েছে। একটা প্রযোজনা সংস্থা তৈরি করা, ছবি বা কনটেন্ট প্রডিউস করে তার থেকে লাভ করার কাজটা সহজ নয়। অনেক সময়ে দুই-তিন প্রজন্ম মিলে এই সম্পত্তি তৈরি করার কাজটা করা হয়। এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী প্রযোজকের শিকড় কিন্তু দক্ষিণী ছবির দুনিয়ায়।
বলিউডে প্রযোজক হিসাবে কার কত সম্পত্তি রয়েছে, সেটা বরং দেখে নেওয়া যাক। রনি স্ক্রুওয়ালার সম্পত্তি ১২,৮০০ কোটি টাকার। ইউটিভি মোশন পিকচার্স তৈরি করেছিলেন রনি। তারপর এক বিলিয়ন ডলারের বিনিময়ে ডিসনি-র মতো নামী সংস্থাকে বিক্রি করে দিয়েছেন। ‘কেদারনাথ’, ‘উরি’-র মতো ছবি প্রযোজনা করেছেন রনি। এরপর রয়েছেন আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের দাপট বলিউডে অন্য পর্যায়ে। আদিত্য চোপড়ার এই প্রযোজনা সংস্থার সম্পত্তি নাকি ৭,৫০০ কোটি টাকা।
করণ জোহরের ধর্মা প্রোডাকশন্সের সম্পত্তি ১৭০০ কোটি টাকার। এরপর রয়েছেন গৌরী খান। ১৬০০ কোটি টাকার সম্পত্তি, তাঁর প্রযোজনা সংস্থা তৈরি করেছে অধিকাংশ শাহরুখ খানের ছবিতে বিনিয়োগ করে। প্রযোজক হিসাবে আমির খানের সম্পত্তিও কম নয়। ১৫০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর হাতের মুঠোয়।
ভূষণ কুমার এখন ১৪০০ কোটি টাকা সম্পত্তির মালিক প্রযোজক হিসাবে। সাজিদ নাদিয়াদওয়ালার দখলে ১১০০ কোটি। আর একতা কাপুর ১০৩০ কোটির সম্পত্তি তৈরি করেছেন প্রযোজক হিসাবে। ১০০০ কোটির বেশি সম্পত্তি যাঁদের, তাঁদের প্রযোজনা সংস্থা যে আগামী চার-পাঁচ বছরে বলিউডের গুরুত্বপূর্ণ কিছু ছবিতে বিনিয়োগ করবে, তা বোঝা যায়।