Calcutta High Court: সন্দেশখালিতে ৩ BJP কর্মীকে খুন, হাইকোর্টের নির্দেশে এবার তদন্তে নামবে সিবিআই – Bengali News | Calcutta High Court orders CBI probe into triple murder case in Sandeshkhali
কলকাতা হাইকোর্টImage Credit source: Getty Image (History/Universal Images)
কলকাতা: বছর ছয়েক আগে শেখ শাহজাহানের ‘ডেরা’ সন্দেশখালিতে নৃশংসভাবে খুন হয়েছিলেন ৩ জন। সেই খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রদীপ মণ্ডল-সহ তিনজনকে খুনের ঘটনায় সিট গঠন করে সিবিআইকে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
অভিযোগ, ২০১৯ সালের ৬ জুন সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে হত্যা করা হয়। ওই তিনজন এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। জানা গিয়েছে, এই খুনের মামলায় প্রথমে চার্জশিটে নাম ছিল শাহজাহানের। পরে মামলার তদন্তভার সিআইডি-র হাতে যাওয়ার পর শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। প্রসঙ্গত, ২০২২ সালে একটি খুনের ঘটনাতেও শাহজাহানের নাম চার্জশিটে ছিল। কিন্তু সেবার তিনি জামিন পেয়ে যান।
