বড়পর্দায় সোহম-দেবচন্দ্রিমা জুটি নিয়ে আসবেন রাজা চন্দ? – Bengali News | Is this true raja chanda going to bring this jodi on big screen
টলিপাড়ায় পরিচিত নাম পরিচালক রাজা চন্দ। কেরিয়ারের শুরু থেকেই একাধিক ভাল বাংলা ছবি উপহার দিয়েছেন পরিচালক। এবার তিনি জি-ফাইভের জন্য এনেছেন সিরিজ। নাম ‘বিভীষণ’। এই ছবিতে নতুন জুটি সোহম মজুমদার ও দেবচন্দ্রিমা। ‘বিভীষণ’ সিরিজে গ্রাম্য রাজনীতি থেকে এক দম্পতির প্রেমের কাহিনি উঠে এসেছে। সিরিজের গানের রয়েছে মেঠো সুর। সব মিলিয়ে জমজমাট এক সিরিজ এই ‘বিভীষণ’।
এই সিরিজের সোহম-দেবচন্দ্রিমার জুটি দর্শকদের মনে ধরেছে। এর আগে বহু বাংলা ছবিতে একাধিক জুটি উপহার দিয়েছেন পরিচালক। তাই পরিচালক রাজা চন্দ TV9 বাংলাকে জানিয়েছেন, এই জুটির কাজ দর্শকদের পছন্দ হলে অবশ্যই এই জুটিকে নিয়ে তিনি ছবি করার পরিকল্পনা করবেন, চিত্রনাট্য তৈরি আছে।
প্রসঙ্গত, তাঁর পরিচালিত বহু ছবির মধ্যে রয়েছে, দেব ও পূজা বসু-এর সঙ্গে ‘চ্যালেঞ্জ ২’, ‘লাভেরিয়া’, ‘ব্ল্যাক’, জিতের সঙ্গে ‘বচ্চন’। দেব ও কোয়েল মল্লিককে নিয়ে ‘রঙবাজ’ মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পায়েল সরকারের সঙ্গে ‘লে হালুয়া’ , কেলোর কীর্তি বহু ছবি।
এবার দর্শকদের অপেক্ষা করতে হবে সিরিজ থেকে সোহম-দেবচন্দ্রিমা জুটিকে নিয়ে বড়পর্দায় কবে আসছেন পরিচালক রাজা চন্দ।