Barrackpore: স্ত্রীর নামেই চলে 'তোলাবাজি'! শাহিদুলের কীর্তিতে জেরবার মানুষজন, ICU-তে কাতরাচ্ছেন বৃদ্ধা - Bengali News | TMC leader's husband shahdul gazi arrested for harassing an old woman in Barrackpore - 24 Ghanta Bangla News
Home

Barrackpore: স্ত্রীর নামেই চলে ‘তোলাবাজি’! শাহিদুলের কীর্তিতে জেরবার মানুষজন, ICU-তে কাতরাচ্ছেন বৃদ্ধা – Bengali News | TMC leader’s husband shahdul gazi arrested for harassing an old woman in Barrackpore

Spread the love

ব্যারাকপুর: চাকরি দেওয়ার নামে টাকা তোলার কারবার! আবারও দুর্নীতিতে নাম জড়াল তৃণমূলের। শুধু তাই নয়, চাকরি দেওয়া তো দূরের কথা, সেই টাকা চাইতে গেলে বৃদ্ধাকে এমন মারধর করা হয় বলে অভিযোগ, যে তাঁকে আইসিইউ-তে ভর্তি হতে হয়েছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের অন্যতম সদস্যার স্বামীর বিরুদ্ধে উঠেছে ‘দাদাগিরি’র অভিযোগ।

শিউলি পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের সদস্যা ফিরোজা বিবির স্বামী শাহিদুল গাজীর বিরুদ্ধেই টাকা নেওয়া ও মারধরের অভিযোগ। অভিযোগ, শাহিদুল তাঁর স্ত্রী তথা শিউলি পঞ্চায়েতের সদস্যা ফিরোজার নাম করে এলাকায় তোলাবাজি করেন। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, প্রভাব খাটিয়ে দিনের পর দিন এলাকার মানুষকে ধমকান-চমকান শাহিদুল ও তাঁর ভাই। নাজেহাল এলাকার মানুষ।

সম্প্রতি ছেলেকে চাকরি দেওয়ার নাম করে বয়স্ক এক মহিলার কাছ থেকে কয়েক হাজার টাকা নেন বলে অভিযোগ ওঠে শাহিদুলের বিরুদ্ধে। সমিরন বিবি নামে ওই বৃদ্ধার ছেলে চাকরি না পাওয়ায় টাকা চাইতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ শাহিদুল গাজী ও তাঁর ভাই বহিদুল গাজীকে গ্রেফতার করে। এলাকার বাসিন্দাদের দাবি, অনেকেই শাহিদুলের এই হুমকির শিকার। মহিলারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। শিউলি পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ কার্যত শাহিদুলের এই কীর্তির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, “আগেও এরকম অভিযোগ অনেক উঠেছে। আমরা বলেও কোনও লাভ হচ্ছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *