ভাই রণবীরকে ঠোঁটঠাসা চুমু! শর্ত পেতেই অবিশ্বাস্য কাজ করেন করিনা – Bengali News | Did you know Nargis Fakhri wasn’t the first choice to play Heer in Imtiaz Ali’s Rockstar starring Ranbir Kapoor?
শর্ত পেতেই অবিশ্বাস্য কাজ করেন করিনা
সম্পর্কে তাঁরা জ্যাঠতুতো-খুড়তুতো ভাই বোন। কিন্তু চরিত্রের খাতিরে যদি হতে হয় প্রেমিক-প্রেমিকা! করতে হয় লিপকিস, তখন? কী করা উচিৎ তাঁদের? এরকম এক প্রশ্নে বেশ কয়েক বছর আগে জেরবার হয়েছিলেন করিনা। অতঃপর ভেবেচিন্তে নিয়েই ফেলেছিলেন এক বড় সিদ্ধান্ত। ইমতিয়াজ আলির রকস্টার ছবির কথা মনে আছে? যে ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। ওই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পৌঁছেছিল প্রথম করিনা কাপুরের কাছেই। কারণ, করিনাকে প্রথম থেকেই বেশ পছন্দ ছিল ইমতিয়াজের। এর আগে তাঁর সঙ্গে ‘জব উই মেট’ ছবি করেছিলেন করিনা। সেই ছবি সুপারহিট হয়েছিল। তাই ইমতিয়াজ চেয়েছিলেন এই ছবিতেও তাঁর নায়িকা হবেন করিনা! তবে ছবির প্লট অনুযায়ী তাতে ছিল লিপকিস! কিন্তু ভাইয়ের সঙ্গে ওই দৃশ্যে অভিনয় করা যে কার্যত অসম্ভব ছিল করিনার পক্ষে। বাধ্য হয়েই বিগ বাজেট ছবি ফিরিয়ে দিয়েছিলেন বেবো।
রণবীরও মেনে নিয়েছিলেন দিদির সিদ্ধান্ত। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ও ভীষণ ভাল কাজ করে খুবই খারাপ লাগে আমাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে বলে আমরা ওই ছবিতে একের অন্যের বিপরীতে অভিনয় করতে পারিনি”। করিনা না করায় ওই ছবিতে অভিনয় করেছিলেন নার্গিস ফাকরি। তাঁর অভিনয়ও কিন্তু বেশ ভাল লেগেছিল দর্শকের। ২০১১তে মুক্তি পেয়েছিল ওই ছবি। মাঝে কেটে গিয়েছে এত বছর, তবু ছবির হ্যাংওভার আজও লোকের মনে রয়ে গিয়েছে।