বিএসএফের কড়াকড়িতে কৃষিকাজে বাধা, বিপাকে দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকার চাষিরা - 24 Ghanta Bangla News
Home

বিএসএফের কড়াকড়িতে কৃষিকাজে বাধা, বিপাকে দক্ষিণ দিনাজপুরের সীমান্ত এলাকার চাষিরা

Spread the love

দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জমিতে চাষাবাদ নিয়ে সমস্যায় পড়েছেন বহু কৃষক। অভিযোগ, বিএসএফ তাঁদের কৃষিজমিতে যাতায়াত করতে দিচ্ছে না। এর ফলে সময়মতো ধানসহ অন্যান্য ফসল বপন ও কাটতে পারছেন না। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।

আরও পড়ুন: শীতলকুচির বাংলাদেশ সীমান্তে ‘অ্যাকশন’ BSF-র, ভেস্তে দিল বাংলাদেশিদের ছক

মূলত সমস্যা হচ্ছে বালুরঘাট ব্লকে। এখানকার অমৃতখণ্ড পঞ্চায়েতের ভুলকিপুর গ্রামের এক বাসিন্দা জানান, নিরাপত্তা তল্লাশির অজুহাতে বিএসএফ তাঁদের প্রায়ই হয়রানি করছে। কাঁটাতারের বাইরের জমিতে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি কাঁটাতারের ভিতর চলাফেরার সময়ও বিনা কারণে দফায় দফায় তল্লাশি করা হচ্ছে। এই পরিস্থিতি বন্ধ হওয়া দরকার হওয়া বলে জানাচ্ছেন চাষিরা। স্থানীয়রা জানাচ্ছেন, আগে নিয়মিত সময়ে বিএসএফ গেট খুলে দিত যাতে চাষিরা সীমান্তের বাইরে থাকা জমিতে যেতেও পারতেন, ফিরতেও পারতেন। কিন্তু এখন গেট খোলা অনিয়মিত হয়ে পড়েছে। এতে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। আদৌ তাঁরা জমিতে ফসল বপন বা কাটতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

এছাড়াও, অভিযোগ উঠেছে বিএসএফ জওয়ানরা বাজার থেকে আনা খাদ্যসামগ্রীর ব্যাগ পর্যন্ত তল্লাশি করছেন। বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠিয়ে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুরের জেলা ম্যাজিস্ট্রেট বিজিন কৃষ্ণ জানান, তিনি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের কারণে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, সীমান্তে চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ ঠেকাতে বিএসএফ সতর্ক রয়েছে। তবুও তিনি শীঘ্রই ওই গ্রাম পরিদর্শন করবেন এবং বাসিন্দাদের কথা শুনবেন। প্রয়োজন হলে বিএসএফের সঙ্গেও কথা বলবেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *