‘লুঠে অভিযুক্তের সঙ্গে সুকান্তর ছবি!’ কসবার ক্ষত ঢাকতে তৃণমূল আনছে কার্তিক কাণ্ড - 24 Ghanta Bangla News
Home

‘লুঠে অভিযুক্তের সঙ্গে সুকান্তর ছবি!’ কসবার ক্ষত ঢাকতে তৃণমূল আনছে কার্তিক কাণ্ড

Spread the love

কসবার আইন কলেজে গণধর্ষণকাণ্ডে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে এসেছিল। এরপর থেকেই অস্বস্তি বাড়ছিল ঘাসফুলের অন্দরে। এবার পালটা ছবি নিয়ে হাজির হল তৃণমূল।

তৃণমূল নেতা কুণাল ঘোষ ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে কার্যত পালটা ছবি দেখিয়ে বিজেপিকেই একহাত নেন। তাঁরা একটি ছবি দেখান। সেখানে তাঁদের দাবি সোনার দোকান লুঠের ঘটনায় অভিযুক্তর সঙ্গে ছবি রয়েছে সুকান্ত মজুমদারের। আর সেই অভিযুক্তের সঙ্গে বঙ্গ বিজেপির যোগ রয়েছে। তবে সেই ছবির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

তবে সেই ছবি দেখিয়েই বিজেপিকে একহাত নেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, তবে কি সুকান্ত মজুমদার এই ব্যক্তিকে সোনার দোকান লুঠ করার জন্য় পাঠিয়েছিলেন? এটা সত্যি কি না সেটা দেখা দরকার।

এদিকে কসবাকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে টিম পাঠাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। চার সদস্যের টিম আসবে কলকাতায়। এনিয়েও তীব্র কটাক্ষ করছে তৃণমূল।

সেই প্রসঙ্গে এবার কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে সেটাও এবার সামনে আনছেন তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন আসছে? দিঘাতে জগন্নাথ মন্দির হয়েছে। সেটাই দেখতে আসছেন। আর কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন তাঁর সঙ্গে গিয়ে এবার কথা বলতে পারেন ওই ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।

এদিকে কসবাকাণ্ডের পরে মুখ খুলেছেন আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবা। এক্ষেত্রে তৃণমূল নেতৃত্বের দাবি, আরজি করের চিকিৎসকের বাবা মায়ের যন্ত্রণাটা আমরা বুঝি। কিন্তু তাঁরা রাজনীতির ফাঁদে পা দেবেন না। আর যে মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাঁর সঙ্গেও পারলে কথা বলে নিন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *