Shubhanshu Shukla: প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটিতে পৌঁছলেন শুভাংশু - Bengali News | Indian Astronaut Shubhanshu Shukla Reaches Space Station, Docking Complete - 24 Ghanta Bangla News
Home

Shubhanshu Shukla: প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটিতে পৌঁছলেন শুভাংশু – Bengali News | Indian Astronaut Shubhanshu Shukla Reaches Space Station, Docking Complete

নয়াদিল্লি: ড্রাগন চেপে আকাশ ছুঁলেন শুভাংশু। রাকেশ শর্মার পর এই প্রথম কোনও ভারতীয় পা পৌঁছলেন আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটিতে। বৃহস্পতিবার বিকাল ৪.০২ নাগাদ শেষ হয়েছে স্পেস ডকিং প্রক্রিয়া। অর্থাৎ স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছেন শুভাংশুরা।

আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার রওনা দিয়েছিলেন তাঁরা। আপাতত মাটি থেকে ৪২৪ কিলোমিটার উচ্চতায় রয়েছেন শুভাংশু। গোটা অভিযানের গ্রুপ ক্য়াপ্টেন হিসাবে নিজেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে ড্রাগন ক্যাপসুলের ডকিং শেষ করেছেন তিনি। বলা চলে, ২৫ বছর বয়সী এই মহাকাশে ঘাঁটিতে পৌঁছনো প্রথম ভারতীয় নভোশ্চর শুভাংশু।

তবে এখনও ISS-এর ভিতরে পা রাখেননি শুভাংশু। জানা গিয়েছে, সন্ধে ৬টার দিকে সমস্ত যান্ত্রিক প্রক্রিয়া শেষ করে অবশেষে সেখানে ঢুকবেন তিনি।

(বিস্তারিত আসছে…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *