'রাবন কিন্তু সন্ন্যাসীর বেশে এসেছিলেন, মমতা সেভাবেই হিন্দুদের ভোট নিতে চান' - 24 Ghanta Bangla News
Home

‘রাবন কিন্তু সন্ন্যাসীর বেশে এসেছিলেন, মমতা সেভাবেই হিন্দুদের ভোট নিতে চান’

Spread the love

ফের একবার রাজ্যে হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এমনকী এব্যাপারে হিন্দুদের সচেতন হওয়ার আহ্বান জানালেন তিনি। বুধবার বালুরঘাটে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ সভা থেকে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, জগন্নাথ মন্দির দেখিয়ে হিন্দুদের ভোট নিয়ে তার পর হিন্দুদেরই হত্যা করার পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুর্শিদাবাদ দাঙ্গায় জাফরাবাদে সিপিএম সমর্থক বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের কথা ফের মনে করান সুকান্তবাবু। এর পর তিনি বলেন, ‘যদি মনে করেন মুর্শিদাবাদটা বহু দূরে, তাহলে ভুল করছেন। একটা শক্তি ভাবে পৃথিবীতে তাদের ছাড়া আর কারও বেঁচে থাকার অধিকার নেই তারা অপেক্ষা করছে। আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, মেয়েকে ডাক্তার বানাচ্ছেন, আর তারা অপেক্ষা করে আছে কোন দিন ওই ডাক্তারটা বড় বাড়ি বানাবে ওই ডাক্তারটাকে খুন করে আমি তার বাড়ির দখল নেব। আমি ওখানে গিয়ে জেহাদ করব।’

তিনি বলেন, রামায়নে যেমন রাবন সন্ন্যাসীর বেশে এসে সীতাকে হরণ করেছিলেন তেমনই জগন্নাথ মন্দির বানিয়ে হিন্দুদের ভোট নিয়ে তার পর হিন্দু নিধনের পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর লক্ষ্মীর ভাণ্ডারকে ব্যবহার করছেন সোনার হরিণরূপী মারিচ হিসাবে। এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হতে যাচ্ছে।

এমনকী জরুরি অবস্থার ৫০ বছর পূর্তির দিনে রাজ্যে অলিখিত জরুরি অবস্থা জারি রয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরে ইন্দিরা গান্ধীর আত্মা প্রবেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *